নিষেধাজ্ঞা: যুক্তরাষ্ট্র যাচ্ছেন আইজিপি-স্বরাষ্ট্রমন্ত্রী
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৫৪ ৫ আগস্ট ২০২২
নিষেধাজ্ঞা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জাতিসংঘের চিফ অব পুলিশ সামিটে (ইউএনকপ) অংশ নেয়ার জন্য ছয় সদস্যের প্রতিনিধি দলে পুলিশ প্রধান (আইজিপি) ড. বেনজীর আহমেদকে মনোনীত করা হয়েছে।
এই প্রতিনিধি দলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব মো. আসাদুজ্জামান, পুলিশের অতিরিক্ত ডিআইজি নাসিম ওয়াজেদ ও এআইজি মোহাম্মদ মাসুদ আলম রয়েছেন।
বৃহস্পতিবার (৪ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব (পুলিশ-৩ শাখা) হারুন অর রশিদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি প্রধান অর্থ ও হিসাব কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গত বছরের ৯ ডিসেম্বর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দফতর।
র্যাবের সাবেক মহাপরিচালক হিসেবে বেনজীর আহমেদ ছাড়াও বর্তমান মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) তোফায়েল মোস্তাফা সরোয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মো. জাহাঙ্গীর আলম ও সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মো. আনোয়ার লতিফ খান এবং র্যাব-৭ এর সাবেক অধিনয়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়।
এর মধ্যে র্যাবের সাবেক মহাপরিচালক ড. বেনজীর আহমেদ ও র্যাব-৭ এর সাবেক অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দীন আহমেদের ওপর নিষেধাজ্ঞা জারি করে মার্কিন পররাষ্ট্র দফতর।
মার্কিন নিষেধাজ্ঞার পর বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কূটনৈতিক তৎপরতায় এই নিষেধাজ্ঞা তুলে নেয়ার জোর প্রচেষ্টা চালানো হয়। এমনকি নিষেধাজ্ঞা তুলে নিতে ভারতের সহযোগিতা চাওয়ার কথাও জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের র্যাব এবং এর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি।
সূত্র জানায়, আগামী ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের চিফ অব পুলিশ সামিট (ইউএনকপ)। নিউইয়র্কে জাতিসংঘের সদরদফতরে এই সম্মেলনে অনুষ্ঠিত হবে। এতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রের পুলিশ প্রধানসহ মনোনীত প্রতিনিধিরা অংশ নেবেন। এই সফলের পুরো অর্থ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ বা পুলিশের বাজেট থেকে খরচ করা হবে।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদকে মনোনীত করা হয়েছে। তবে বেনজীর আহমেদকে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ভিসা দিয়েছে কি না সে বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু জানাতে পারেননি।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আয়োজক দেশ ও নিউইয়র্কে সদর দফতর থাকার কারণে জাতিসংঘের সঙ্গে চুক্তি অনুযায়ী আমেরিকা আমন্ত্রিত অতিথিদের ভিসা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে বিভিন্ন সময়ে জাতিসংঘ অধিবেশনে মার্কিন নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তিদের ভিসা না দেওয়ার উদাহরণও রয়েছে। সেই হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদকে ভিসা দিতেও পারে, আবার নাও দিতে পারে।
যোগাযোগ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়েল উপ-সচিব মো. আসাদুজ্জামান বলেন, মন্ত্রী মহোদয়সহ সবার নামে জাতিসংঘ থেকে ইনভাইটেশন এসেছে, জিও হয়েছে। এখন ভিসার প্রক্রিয়া সম্পন্ন হলে ইউএনকপে অংশগ্রহণ করবো।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল










