পাকিস্তানকে ভারত বিশ্বকাপে যেতে দেবে না সরকার
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৩৫ ১২ মে ২০২৩
এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের সময় যতই ঘনিয়ে আসছে, তত বিতর্ক বাড়াচ্ছে ভারত-পাকিস্তান। দু’দেশের রাজনৈতিক দ্বন্দ্ব খেলার মাঠেও নেতিবাচক প্রভাব তৈরি করছে। বিশ্বকাপের আগে আসন্ন সেপ্টেম্বরে এশিয়া কাপ আয়োজনের কথা ছিল পাকিস্তানের। কিন্তু তার আগেই বেঁকে বসে ভারত। তারা পাকিস্তানে গিয়ে খেলতে না চাওয়ায় পাকিস্তান বিকল্প প্রস্তাব দেয়।
কিন্তু তাতে ভারত ছাড়াও বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো দেশের সমর্থন নেই। ফলে টুর্নামেন্টটি বাতিলের জোর সম্ভাবনা রয়েছে। এদিকে ভারত তাদের মাটিতে খেলতে না গেলে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছিল পাকিস্তান। কিন্তু সেটি ছিল তাদের মুখের কথা, এবার তারা সরকারের নিষেধাজ্ঞার বিষয় সামনে এনেছে!
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠী আগে থেকেই ভারতে বিশ্বকাপ না খেলার হুমকি দিয়ে আসছিল। ভারতীয় মিডিয়া আউটলেট স্পোর্টস তাককে এক সাক্ষাৎকারে শেঠী একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলেন, ‘ভারত সরকার যদি বিসিসিআইকে এখানে আসতে না দেয়, তাহলে পাকিস্তান সরকারও তাদের দেশে গিয়ে আমাদের খেলতে দেবে না।’
এর আগে মঙ্গলবার দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠকে বসেছিল পিসিবি। বৈঠকে পিসিবি প্রধান ভারতের এশিয়া কাপের ম্যাচগুলো আরব আমিরাতে আয়োজনের হাইব্রিড মডেল ব্যাখ্যা করেন। সে অনুসারে চারটি ম্যাচ পাকিস্তানে এবং ফাইনালসহ বাকি সাত ম্যাচ হতে পারত আরব আমিরাতে। কিন্তু বাংলাদেশ ও শ্রীলঙ্কা সেই প্রস্তাবে সম্মতি না দেওয়ায় তাদের পরিকল্পনা ভেস্তে যায়।
নাজাম শেঠী বলেন, ‘আমরা হাইব্রিড মডেলের জন্য প্রস্তুত। দুটি ধাপে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। বাস্তবায়ন হলে ওয়ানডে বিশ্বকাপের জন্যও আমরা এ মডেল চাই। আমাদের বিশ্বকাপ ম্যাচগুলোও হাইব্রিড মডেল অনুসারে বাংলাদেশ কিংবা অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা যেতে পারে। একইরকম হতে পারে ২০২৫ সালে পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিও। তবে ভারত আমাদের দেশে এলে, আমরাও তাদের দেশে বিশ্বকাপ খেলতে যাব।’
এদিকে, বাংলাদেশ পাকিস্তানের প্রস্তাবে রাজি না হওয়ার বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস বলছেন, ‘৫০ ওভারের ম্যাচ আমরা দুবাইতে খেলতে চাচ্ছিলাম না কারণ অনেক গরম সেখানে। এটাই আর কিছু না। আমরা ভেন্যু নিয়ে কিছু বলিনি। আমাদের সামনে বিশ্বকাপ আছে। আমাদের ক্রিকেটারদের চোটের ব্যাপারে চিন্তাভাবনা করেই আমরা চাচ্ছিলাম না যে ৫০ ওভারের ম্যাচ দুবাইতে খেলতে। ৫০ ওভারের ম্যাচ আমরা সেখানে খেলতে চাচ্ছি না। যদি ২০ ওভারের টি-টোয়েন্টি ম্যাচ হত সেটা ঠিক ছিল। ৫০ ওভারের ম্যাচ আমরা খেলতে চাচ্ছি না সেখানে, সেটা আমরা জানিয়ে দিয়েছি আগেই।’
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















