ভুটানকে হারিয়ে ১৪ বছর পর সাফের সেমিফাইনালে বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৪১ ২৮ জুন ২০২৩
এক যুগের বেশী সময় গড়িয়ে যাবার পর জামাল ভুইয়ার দল সাফ ফুটবলের সেমিফাইনালে উঠলো। বুধবার (২৮ জুন) ভারতের ব্যাঙ্গালোরের কান্তিরাভা স্টেডিয়ামে রেফারির শেষ বাঁশি বাজার পর বাংলাদেশের খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠলো। ভূটানকে ৩-১ গোলে হারিয়ে সাফ ফুটবলের সেমিফাইনালে উঠলো বাংলাদেশ।
দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফের সেমিফাইনালে উঠতে বাংলাদেশকে হয়েছে ১৪ বছর অপেক্ষা করতে। ২০০৯ সালের পর আর সেমিতে খেলতে পারেনি বাংলাদেশ।
দেশের ফুটবলাররা দেশবাসীকে ঈদের আগে দারুণ উপহার দিয়েছে। জামাল ভূইয়ারা ফুটবলপ্রেমীদের অসাধারণ এক উপলক্ষ্য এনে দিয়েছেন। লেবানন মালদ্বীপকে হারানোর পর ড্র করলেই জয় হতো ভূটানের বিপক্ষে বাংলাদেশের। দুর্দান্ত খেলে ভূটানের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ দল।
মালদ্বীপ মতো আজকের ম্যাচেও পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তবে টীম স্পিরিট আর অদম্য স্পৃহার কারনে পিছিয়ে থেকে মোরসালিনের অসাধারণ নৈপূন্যে বাংলাদেশ ৩-১ গোলের বড় জয় পেয়েছে।
এবারের সাফে বাংলাদেশের বড় প্রাপ্তি স্ট্রাইকার শেখ মোরসালিন । মাত্র ১৭ বছর বয়সে এই ফুটবলার দলের জন্য আশীর্বাদ হয়ে উঠেছেন। দুই ম্যাচে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা মোরসালিনকে দ্বিতীয়ার্ধে ব্যবহার করেছেন। আজ ফাহিমের পরিবর্তে মোরসালিনকে একাদশে রেখেছিলেন কোচ হ্যাভিয়ের।
কোচের আস্থার প্রতিদান দিয়েছেন ফরিদপুরের এই কৃতি সন্তান। ২৫ মিনিটে বক্সের বাইরে দুর্দান্ত এক গোল করে বাংলাদেশকে সমতায় এনে সবাইকে তাক লাগিয়ে দেন। আন্তর্জাতিক অঙ্গনে এমন নিয়ন্ত্রিত গোল বাংলাদেশের ফুটবলারদের সহসা দেখা যায় না। আগের ম্যাচেও মোরসালিন গোল করেছিলেন। গোল করতে নয়, করাতেও সিদ্ধহস্ত।
বক্সের মধ্যে রাকিব বলের নিয়ন্ত্রণ অনেকক্ষণ রেখে ডিফেন্ডারের তাড়া উপেক্ষা করে অনেকটা শূন্য কোণ থেকে শট নেন। সাইড পোস্টে লেগে বল জালে জড়ালে বাংলাদেশ আবারও গোল উল্লাস করে।
ভূটানীরা দ্বিতীয়ার্ধে কয়েকবার গোলের সুযোগ তৈরির চেষ্টা করে ব্যর্থ হয়। তপু বর্মণের নেতৃত্বে বাংলাদেশ দল রক্ষণভাগ দ্বিতীয়ার্ধে সামলিয়েছে। কোচ হ্যাভিয়ের দ্বিতীয়ার্ধে দলে চারটি পরিবর্তন করেন।
প্রথমার্ধের বিশ মিনিট ভূটানের দখলে ছিল মাঠ। গতিময় ফুটবল খেলে ম্যাচ শুরু করে ভূটান। ১২ মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো এক শটে ম্যাচে লীড নিলেও ধরে রাখতে পারেনি।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















