যে কারণে সপ্তাহে আড়াই ঘণ্টা হাঁটবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:৩৩ ২৮ জুন ২০২৪
হাঁটা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসের অংশ। কত কী প্রয়োজনে হাঁটাহাঁটি করা হয়। কিন্তু আপনি কি নিয়ম মেনে ঘড়ি ধরে হাঁটেন? হাঁটার অনেক উপকারিতা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সপ্তাহে অন্তত আড়াই ঘণ্টা অর্থাৎ প্রতিদিন আধা ঘণ্টা করে সপ্তাহে পাঁচদিন হাঁটলে পাবেন বিশেষ উপকার। আপনি যদি কোমর ব্যথায় ভুগে থাকেন তাহলে সেক্ষেত্রে এই অভ্যাস দারুণ কার্যকরী ভূমিকা রাখবে।
চিকিৎসা বিষয়ক জার্নাল দ্য ল্যানসেটে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে যে, যারা সপ্তাহে পাঁচবার আধ ঘণ্টা করে হাঁটেন ও ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী চলেন, তাদের ক্ষেত্রে কোমরব্যথা ফিরে আসার সময়টা প্রায় দ্বিগুণ হয়ে যায়। অর্থাৎ যারা হাঁটেন না তাদের চেয়ে যারা নিয়মিত এভাবে হাঁটেন তারা দ্বিগুণ সময় ব্যথামুক্ত থাকতে পারেন।
যদি আপনিও কোমর ব্যথায় একজন ভুক্তভোগী হয়ে থাকেন তবে জেনে রাখুন আপনি একা নন, বিশ্বের প্রায় ৮০ কোটি মানুষ লো ব্যাক পেইন বা কোমরের ব্যথায় ভুগে থাকেন। এর ভেতরে আবার প্রতি ১০ জনের মধ্যে সাতজনের ব্যথা ভালো হয়ে যাওয়ার পরও এক বছরের মধ্যে ফিরে আসে। কিন্তু এক্ষেত্রে একটু সচেতন হলেই ব্যথা থেকে দূরে থাকা সম্ভব হতে পারে।
গবেষণার প্রয়োজনে কোমরের ব্যথা সেরে গেছে এমন ৭০০ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে তিন বছর পর্যন্ত পর্যবেক্ষণ করা হয়েছিল। তাদের মধ্যে অর্ধেকের জন্য হাঁটা কর্মসূচি ও ফিজিওথেরাপিস্টের সহায়তার ব্যবস্থা রাখা হয়েছিল। এবং অন্যদের ক্ষেত্রে তা রাখা হয়নি বরং তাদের নিজেদের মতো করে ব্যবস্থা গ্রহণের সুযোগ দেওয়া হয়েছিল। সেখানেই মিলেছে এমন ফলাফল। তবে হাঁটলে কেন কোমর ব্যথা কমে আসে তা নির্দিষ্ট করে এখনও জানাননি গবেষকরা।
শুধু কোমর ব্যথা দূর করার ক্ষেত্রেই নয়, বরং হাঁটার রয়েছে আরও অনেক উপকার। এই অভ্যাসের ফলে কার্ডিওভাস্কুলার হেলথ, হাড়ের ঘনত্ব, শারীরিক ওজন, মানসিক স্বাস্থ্য ইত্যাদি বিষয়েও অনেক উপকারিতা পাওয়া যায়। এমনটাই জানিয়েছেন অস্ট্রেলিয়ার ম্যাকোয়ারি বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপির অধ্যাপক মার্ক হ্যানকক। যিনি এই গবেষণা প্রতিবেদনের অন্যতম লেখক।
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
















