রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:০০ ১৫ মে ২০২৩
বালবার্নি ও স্টার্লিংয়ের ব্যাটিংয়ে ম্যাচ থেকেই প্রায় ছিটকেই গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে অবিশ্বাস্য জয়। সেটাও আবার শেষ বলে। চেমসফোর্ডে আরেকটি অসাধ্য সাধন করলো টাইগাররা। যে ম্যাচে হারের সম্ভাবনা জেগেছিল, সে ম্যাচের শেষ দিকে মুস্তাফিজ-হাসানের দুর্দান্ত বোলিংয়ে ৫ রানের জয় তুলে নিয়েছে তামিম ইকবালের দল। তৃতীয় ও শেষ ওয়ানডেতে নাটকীয় এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজও জিতে নিয়েছে টাইগাররা।
বাংলাদেশের দেয়া ২৭৫ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় আয়ারল্যান্ড। দলীয় ১৭ রানে স্টেফেন ডোহানিকে ফেরান মুস্তাফিজ। এরপর অধিনায়ক অ্যান্ডি বালবার্নিকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ১০৯ রানের জুটি গড়েন আরেক ওপেনার স্টার্লিং। তাদের এই জুটিই দলকে জয়ের স্বপ্ন দেখিয়েছিল।
দুর্দান্ত এই জুটির বিচ্ছেদ ঘটান পেস বোলার ইবাদত হোসেন। ৭৮ বলে ৫৩ রান করা বালবার্নিকে আউট করেন তিনি। ইনিংসের শুরু থেকে ব্যাটিং তাণ্ডব চালিয়ে যাওয়া পল স্টার্লিংকে ৬০ রানের বেশি করতে দেননি অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ।
বালবার্নি ও স্টার্লিং আউট হওয়ার পর দলের হাল ধরেন হ্যারি টাকার ও লরকান টাকার। ৪৫ ও ৫০ রান করে লরকান টাকার ও হ্যারি টাকার আউট হওয়ার পরও জয়ের পথেই ছিল আইরিশরা। জয়ের জন্য শেষ ওভারে আয়ারল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র ১০ রান। হাসান মাহমুদের করা ওভারের প্রথম বলেই বোল্ড ইনিংসের শেষ দিকে ব্যাটিং তাণ্ডব চালিয়ে যাওয়া মার্ক অ্যাডায়ার। পরের বলে সিঙ্গেল রান নেয় আয়ারল্যান্ড।
তৃতীয় বলে ফের উইকেট শিকার করেন হাসান। এবার তার শিকার হন অ্যান্ডি ম্যাকবার্নি। জয়ের জন্য শেষ বলে প্রয়োজন ছিল ৬ রান। হাতে ছিল এক উইকেট। হাসান মাহমুদের শেষ বলে এক রানের বেশি নিতে পারেনি আইরিশরা। টানটান উত্তেজনাকর ম্যাচে ৫ রানের জয়ে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ।
এর আগে শেষ দিকের ব্যাটারদের ব্যর্থতায় বড় স্কোর গড়তে ব্যর্থ হয় বাংলাদেশ। তামিম-মুশফিকের ব্যাটে ভর করে ৪৮.৫ ওভারে ২৭৪ রানে অলআউট হয় টাইগাররা। আয়ারল্যান্ডের মার্ক অ্যাডায়ার ৪০ রানে চার উইকেট লাভ করেন।
রোববার (১৪ মে) চেমসফোর্ডে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ম্যাচে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। টাইগারদের পক্ষে ৮২ বলে সর্বোচ্চ ৬৯ রান করেছেন তামিম। এছাড়া মুশফিক ৪৫, মিরাজ ৩৭ এবং লিটন ৩৫ রান করেন।
টস হেরে ব্যাট করতে নেমে স্নায়ুচাপে ভুগছিলেন অভিষিক্ত রনি। ইনিংসের ১৩তম বলে কাভার দিয়ে উড়িয়ে বাউন্ডারি পান রনি। পরের বলের মুভমেন্ট না বুঝে এগিয়ে এসে উড়াতে গিয়ে ধরা দেন কিপারের গ্লাভসে। অভিষিক্ত রনি তালুকদার ১৪ বলে মাত্র ৪ রান করে ফিরেন।
তিনে নেমে দুর্দান্ত শুরু করেছিলেন নাজমুল হোসেন শান্ত। ৩১ বলে ৭ চারে ৩৫ রান করার পর ক্যাচ তুলে দেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নির হাতে। আশা জাগিয়েছিলেন লিটন দাসও। তার ৩৯ বলে ৩ চার ১ ছক্কায় ৩৫ রানের ইনিংসটি থামে ম্যাকব্রেইনের বলে ক্যাচ দিয়ে।
সতীর্থদের আসা যাওয়ার মধ্যে এদিন ব্যতিক্রম ছিলেন তামিম। ৬১ বলে ফিফটি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ৮২ বলে ৬৯ রান করে ডকরেলের শিকার হন এই টাইগার অধিনায়ক। তামিমের বিদায়ের পর দলের হাল ধরেন মুশফিক এবং মিরাজ। ৫৪ বলে ৪৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
মুশফিকের বিদায়ের পরের ওভারেই আউট হন মিরাজ। এরপর দলের শেষ দিকের ব্যাটাররা চরম ব্যর্থ হলে ৫০ ওভারের আগেই ২৭৪ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। আয়ারল্যান্ডের পক্ষে ৪০ রানে ৪ উইকেট নেন মার্ক অ্যাডায়ার। ২টি করে নিয়েছেন ম্যাকব্রেইন এবং ডকরেল।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















