শেষ ওভারের নাটকীয়তায় ড্র হলো বাংলাদেশ-ভারত ম্যাচ
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৪৯ ২৩ জুলাই ২০২৩
জয়ের জন্য শেষ ওভারে ভারত নারী দলের প্রয়োজন ছিল ৩ রান, হাতে ছিল এক উইকেট। শেষ ওভারের এমন সমীকরণে বাংলাদেশ দলের অধিনায়ক জ্যোতি ভরসা রাখেন মারুফা আক্তারের ওপর। প্রথম দুই বলে দুই সিঙ্গেল নিলেও তৃতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন মেঘনা। আর তাতেই চরম নাটকীয়ভাবে ড্র হয় সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ। প্রথম ম্যাচ বাংলাদেশ এবং দ্বিতীয় ম্যাচ ভারত জেতায় ১-১ এ সিরিজ ড্র হয়েছে।
বাংলাদেশের দেওয়া ২২৬ রানের জবাবে শুরুতে ভারতকে বেশ চাপে ফেলে স্বাগতিক বোলাররা। ৩২ রানে সফরকারীরা হারায় দুই উইকেট। ৩ বলে ৪ রান করা শেফালি ভার্মার ক্যাচ নিজের বলে নিজেই নেন মারুফা আক্তার। এরপর ইয়াস্তিকা ভাটিয়াকে এলবিডব্লিউ করেন সুলতানা খাতুন।
দুই উইকেট হারানো ভারত দুর্দান্তভাবে ম্যাচে ঘুরে দাঁড়ায় স্মৃতি মান্ধানা এবং হারলিন দেওলের ব্যাটে। এই দুই ব্যাটার গড়েন ১০৭ রানের জুটি। ৮৫ বলে ৫৯ রান করে ফাহিমা খাতুনের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন মান্ধানা।
এরপর বাংলাদেশ ভালোভাবেই ম্যাচে ফিরে আসে হারমানপ্রিত কৌরকে আউট করে। দেওলের সঙ্গে জেমাইমা রদ্রিগেজ সঙ্গী ম্যাচ ধীরে ধীরে নিয়ে যাচ্ছিলেন ভারতের দিকে। কিন্তু দুই রান আউটে ঘুরে যায় ম্যাচের চিত্র।
নাহিদা আক্তার একই ওভারে স্নেহা রানা এবং দেবিকাকে ফেরালে ম্যাচে আবারও ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেষ ওভারে জয়ের জন্য ভারতের দরকার ছিল তিন রান। তৃতীয় বলে কাট করতে গেলে নিগার সুলতানা জ্যোতির হাতে বল যায়। বাংলাদেশের জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার তানভীর আহমেদ। আর তাতেই ড্র হয় সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ। ম্যাচের মতো ১-১ সমতায় সিরিজও ড্র হয়েছে।
এর আগে, ফারজানা হক পিংকির দুর্দান্ত শতকে ভারতের বিপক্ষে রেকর্ড ২২৫ রানের স্কোর গড়ে বাংলাদেশ। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ৯৩ রানের দুর্দান্ত এক ওপেনিং জুটি উপহার দেন শামীমা সুলতানা এবং ফারজানা হক। ৭৮ বলে ৫ চার ৫২ রান করা শামীমা সুলতানাকে স্নেহ রানা আউট করলে ভাঙে এই জুটি।
এরপর ফারজানার হক পিংকির সঙ্গে ৭১ রানের আরো একটি জুটি উপহার দেন অধিনায়ক নিগার সুলতানা। তিনি করেন ৩৬ বলে ১ চারে ২৪ রান। ৯৭ বলে ফিফটি পূরণ করেন ফারজানা হক। আর ১৫৬ বলে পৌঁছে যান তিন অঙ্কে। ইনিংসের শেষ বলে রান আউট হল্ব ১৬০ বলে ৭ চারে ১০৭ রানে থামে ফারজানার ইনিংস। ভারতের স্নেহ রানা ৪৫ রানে শিকার করেন দুই উইকেট।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















