স্বামীর কাছে যা যা আশা করেন স্ত্রী
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৪৯ ২৩ জুন ২০২২
বেশিরভাগ নারীই মুখ ফুটে মনের কথা বলতে চান না। বিশেষ করে প্রিয় মানুষটির কাছে। তারা মনে মনে প্রত্যাশা করেন, প্রিয় মানুষটি যেন না বলতেই সব বুঝে নেন। এই বুঝতে পারা না পারার দ্বন্দ্বে সম্পর্ক টালমাটাল হয়ে পড়তে পারে! তাই পুরুষকে একটু চোখ-কান খোলা রাখতে হবে। স্ত্রী মনে মনে কী চায় তা বুঝতে পারার সক্ষমতা অর্জন করতে হবে। অবশ্য মনের কথা তো আর সবটা বোঝা সম্ভব নয়, অন্তত কোন পরিস্থিতিতে স্ত্রী কী করলে খুশি হবে, সেটুকু মাথায় রাখলেই চলবে। জেনে নিন, স্ত্রী আপনার কাছ থেকে মনে মনে কোন বিষয়গুলো আশা করেন-
ঘরের কাজে সাহায্য করা
সংসার তো দুজনেরই। স্ত্রী যদি গৃহিণী হন তবে সারাদিন বাড়ির কাজই তাকে সামলাতে হয়। এদিকে স্বামী ব্যক্তিটি সারাদিন বাইরে থেকে খেটেখুটে ঘরে ফিরে থাকেন ক্লান্ত। তাই মুখ ফুটে স্বামীকে ঘরের কাজের কথা বলতেও পারেন না। সারাদিন বাড়ির কাজ করে দিনশেষে আপনার স্ত্রীও ক্লান্ত হয়ে যান। তাই তিনি মুখে না বললেও মনে মনে আপনার কিছু সাহায্য প্রত্যাশা করেন। তার প্রতি সহানুভূতিশীল হয়েই আপনি তাকে কিছু কাজে সাহায্য করতে পারেন। এতে আপনাদের সম্পর্ক আরও সুন্দর হবে।
তার কথা শোনা
স্ত্রী যেহেতু আপনার জীবনসঙ্গী তাই জীবনের নানা সিদ্ধান্ত নেওয়ার আগে তার মতামত নেওয়া জরুরি। আপনি কেবল নিজের দিকটা ভেবেই সিদ্ধান্ত নিতে যাবেন না। আপনার স্ত্রী কী চাইছেন সেটিও ভেবে দেখুন। তার কথা মন দিয়ে শুনুন। আপনার স্ত্রীও কিন্তু মনে মনে এটাই চান। দুজন মিলে সিদ্ধান্ত নিলে তাতে ভুল হওয়ার ভয় কম থাকবে।
তাকে নিয়ে বেড়িয়ে আসুন
বেশিরভাগ মানুষই ঘুরতে ভালোবাসেন। বিশেষ করে আপনার স্ত্রী যদি বাড়িতেই বেশিরভাগ সময় কাটান তবে তার ইচ্ছাটা আরও বেশি হতে পারে। তাই সময় ও সুযোগ বুঝে তাকে নিয়ে ঘুরতে যান। তার কোথায় যেতে ভালোলাগে তা আগেই জেনে নিন। সেভাবেই পরিকল্পনা করুন।
তাকে সারপ্রাইজ দিন
সারপ্রাইজ পেতে সবাই পছন্দ করেন। কিন্তু অনেক ক্ষেত্রে ব্যস্ততার কারণে পুরুষেরা বিভিন্ন উপলক্ষ্যের কথা মনে রাখতে পারেন না। এদিকে আপনার স্ত্রী কিন্তু বিশেষ দিনগুলোতে মনে মনে ক্ষণ গুনতে থাকেন, কখন আপনি তাকে সারপ্রাইজ দেবেন। মনে রাখবেন, জীবনে কিছু চমক থাকা প্রয়োজন। নয়তো সম্পর্কগুলো একঘেয়ে হতে শুরু করবে। নতুনত্ব না থাকলে সম্পর্ক যেতে পারে ভাঙনের দিকেও।
তাকে প্রাধান্য দিন
সব মানুষই প্রিয় মানুষের কাছে প্রাধান্য পেতে চান, পেতে চান গুরুত্ব। আপনার স্ত্রীও মনে মনে এটাই আশা করেন। তাই তাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। আপনার কথা, কাজ, আচরণে যেন তিনি বুঝতে পারেন যে তাকে আপনি প্রাধান্য দিচ্ছেন। এতেই তিনি খুশি থাকবেন। এতে আপনাদের সম্পর্ক আরও সুন্দর হয়ে উঠবে।
- The Massive Payday Awaits the FIFA World Cup Champions
- The Story of Football’s Most Coveted Prize
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- FIFA World Cup Glory: A Century of Champions
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- The Epic Voyage That Started the World Cup
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- Unforgettable Oddities from FIFA World Cup History
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
















