অতিরিক্ত বিদ্যুৎ বিলে অতিষ্ঠ? বিল কমানোর সহজ ৫ উপায়
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:০৫ ৮ জুলাই ২০২৪
সম্প্রতি বিদ্যুৎ বিল বেশি আসা নিয়ে নানা ধরনের অভিযোগ করছেন গ্রাহক ও ব্যবহারকারীরা। প্রতি মাসে অনাকাঙ্ক্ষিত বিল পরিশোধ করতে গিয়ে হিমশিম খেতে হয় তাদের। এ নিয়ে সোশ্যাল মিডিয়াসহ নানা মাধ্যমে অভিযোগ, সমালোচনা ও বিতর্কের শেষ নেই। তবে বিলের টাকা গুণতে অতিষ্ঠ হলেও কখনো কি নিজে সতর্ক হওয়ার প্রয়োজনের কথা ভেবে দেখেছেন?
নিজে সচেতন হলে সহজেই বিদ্যুৎ বিল কমানো যায়। এ জন্য প্রয়োজন কয়েকটি উপায় অবলম্বন করা। সম্প্রতি ভারতের একটি গণমাধ্যম এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে বিদ্যুৎ বিল কমানোর পদ্ধতিগুলো নিয়ে বলা হয়েছে। এবার তাহলে এ ব্যাপারে জেনে নেয়া যাক।
প্রয়োজন শেষে ইলেকট্রনিক গেজেটসের প্লাগ খুলে ফেলা: যেকোনো ধরনের ইলেকট্রনিক সামগ্রী ব্যবহার শেষে হলে তার প্লাগ সঙ্গে সঙ্গে খুলে ফেলা উচিত। অনেক সময় দেখা যায়, প্রয়োজন শেষ হওয়ার পরও গেজেটগুলো স্ট্যান্ড বাই মোডে রাখা হয়। আবার কোনো বাতি, ফ্যান, টেলিভিশন ও কম্পিউটারের প্লাগ লাগানো থাকে। এতে বিদ্যুতের খরচ হয়। এদিকে যদি নজর না দিয়ে থাকেন, তাহলে এখনই নড়াচড়া দিয়ে বসুন।
নিয়মিত মিটার পরীক্ষা করা: বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠানের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট কয়েক দিন পরপর মিটার পরীক্ষা করা উচিত। এ ক্ষেত্রে যদি স্বাভাবিকের তুলনায় বিদ্যুতের ইউনিট বেশি পরিমাণে খরচ হয়, তাহলে সতর্ক হোন এবং সঙ্গে সঙ্গে বিষয়টি বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠানকে অবহিত করুন।
বৈদ্যুতকি সরঞ্জামাদির নিয়মিত রক্ষণাবেক্ষণ করা: বাসা-বাড়ির বৈদ্যুতিক সরঞ্জামাদি যেমন―ফ্রিজ, ওয়াশিং মেশিন, ওভেন, রুম হিটার, রাইস কুকার, এসিসহ অন্যান্য ব্যবহারের জিনিস নিয়মিত রক্ষণাবেক্ষণ করা জরুরি প্রয়োজন। এতে যেমন বিদ্যুৎ বেশি খরচের কারণ জানা যায়, একইসঙ্গে বৈদ্যুতিক কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়। এসব পণ্যে যান্ত্রিক কোনো ত্রুটি থাকলে বিল বেশি আসা স্বাভাবিক।
বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য ব্যবহার করা: বিল কমানোর কার্যকর উপায় হচ্ছে বিদ্যুৎ সাশ্রীয় ইলেকট্রনিক পণ ব্যবহার করা। পুরনো বাতি বদলে এলইডি বাতি ব্যবহার করুন। এতে বিদ্যুৎ অনেক কম খরচ হয়। রেফ্রিজারেটর ও এসির মেশিন ব্যবহারে বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তি সম্পন্ন সামগ্রী ব্যবহার করুন। আয়রন মেশিন কেনার আগে স্বয়ংক্রিয় পাওয়ার সিস্টেম থাকা পণ্যটি নিন। এতে প্রয়োজনের বাইরে যন্ত্রটি বিদ্যুৎ নেবে না এবং আপনার খরচও কমে আসবে।
সৌর বিদ্যুৎ ব্যবহার করা: বাড়িতে সৌর বিদ্যুৎ থাকা হচ্ছে সবচেয়ে নিরাপদ ও ভাবনাহীন। এতে প্রাথমিকভাবে বিদ্যুৎ স্থাপন প্রক্রিয়া সম্পন্ন করতে খরচ কিছুটা বেশি হবে। তবে এতে দীর্ঘমেয়াদি সুফল উপভোগ করতে পারবেন। আবার লোডশেডিংয়েরও ভাবনা নেই। ফ্যান, রেফ্রিজারেটর, এসি, কম্পিউটার, টেলিভিশনসহ প্রয়োজনীয় সবই ব্যবহার করতে পারবেন সৌর বিদ্যুতের মাধ্যমে। এতে মাসে মাসে বিদ্যুৎ বিল দেয়ারও চিন্তা নেই গৃহকর্তার।
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- বিপাকে অজয়-কাজল
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
















