ভারতকে মাটিতে নামাল ইংল্যান্ড
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৩৩ ২৮ আগস্ট ২০২১
লর্ডস টেস্টে জিতে উড়ছিল ভারত। হেডিংলি টেস্টের আগে সুনীল গাভাস্কার তো বলেই দিয়েছিলেন, ভারতকে হারাতে হলে অলৌকিক কিছু করতে হবে ইংল্যান্ডকে। শেষ পর্যন্ত অবশ্য ইংলিশ পেসারদের অতিমানবীয় পারফরম্যান্সে ভারতকে ইনিংস ও ৭৬ রানে হারিয়ে মাটিতে নামিয়েছে ইংল্যান্ড। আর এই জয়ে ৫ ম্যাচের টেস্ট সিরিজে ১-১ সমতায় ফিরল ইংল্যান্ড।
কাল তৃতীয় দিন শেষে লড়াইয়ের ইঙ্গিত দিয়ে রেখেছিল ভারত। বিরাট কোহলি আর চেতেশ্বর পূজারার ৯৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেছিল সফরকারীরা। ২ উইকেটে ২১৫ রান নিয়ে আজ চতুর্থ দিন শুরু করে ভারত শুরু থেকেই ছিল সতর্ক। কোহলি-পূজারা প্রথম তিন ওভারে নিলেন না একটি রানও। তবে অতি রক্ষণাত্মক হতে গিয়েই যেন বিপদ ডেকে আনলেন পূজারা!
ওলি রবিনসনের বলে ফিরে গেছেন আগের দিনের করা ৯১ রানেই। পূজার ফেরার পর উইকেটে থিতু হতে পারেননি কোহলিও। প্রথম ইনিংসের মতো এবারও অফ স্টাম্পের বাইরের বলে আত্মাহুতি দিয়েছেন ভারতীয় অধিনায়ক। রবিনসনের বলে প্রথম স্লিপে জো রুটের হাতে ক্যাচ দেওয়ার আগে করেছেন ৫৫ রান।পূজারা-কোহলিকে ফেরানোর পর ভারতকে যেন চেপে ধরে ইংলিশ পেসাররা।
কোহলির আউটের পর দ্রুতই ফিরে যান অজিঙ্কা রাহানে (১০) ও ঋষভ পন্ত (১)। রাহানেকে বাটলারের হাতে ক্যাচ বানিয়ে আরও একটি মাইলফলক ছুঁয়েছেন অ্যান্ডারসন। ঘরের মাঠে পেসারদের মধ্যে সর্বোচ্চ ৪০০ উইকেটের মালিক এখন অ্যান্ডারসন। সব মিলিয়ে ঘরের মাঠে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার সবার ওপরে আছেন মুত্তিয়া মুরালিধরন।
রাহানে-পান্ত দ্রুত ফেরার পর ২৪৬ রানেই ৬ উইকেট হারালে ইনিংস হারের শঙ্কায় পড়ে ভারত। মোহাম্মদ সামি, রবীন্দ্র জাদেজাও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। ভারতকে অলআউট করতে যেন তর সইছিল না রবিনসন-অ্যান্ডারসনদের। প্রথম সেশনের কয়েক ওভার বাকি থাকতেই ২৭৮ রানেই গুটিয়ে দিয়েছে ভারতকে। শেষ দুই উইকেট নিয়েছেন ক্রেগ ওভারটন। একই ওভারে ফিরিয়েছেন মোহাম্মদ সিরাজ ও জাদেজাকে।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
















