ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী
নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাওয়া আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলের শুভেচ্ছায় সিক্ত করলেন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও রাষ্ট্রীয় কর্মকর্তারা।
০৬:০২ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
পুনরায় নির্বাচনের সুযোগ নেই : সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা জানিয়েছেন, নতুন করে তফসিল দিয়ে পুনরায় নির্বাচনের কোনো সুযোগ নেই।
০৫:২৫ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
হাসিনাকে অভিনন্দন জানালেন মোদী
সব দলের অংশগ্রহণে অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে বিশাল ব্যবধানে জিতে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে যাওয়া আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
০৩:২৪ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ
বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ক্ষমতাসীন মহাজোট।
বেসরকারি ফলাফলে দেখা যায় ২৫৭ আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়েছে দলটির। এই নির্বাচনে বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্ট আওয়ামী লীগের কাছে ধরাশায়ী হয়েছে।
০৭:৫৪ এএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
বগুড়া -৬ আসনে মির্জা ফখরুল জয়ী
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে জয়লাভ করলেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল ২ লাখ ৬ হাজার ৯৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপার নুরুল ইসলাম ওমর পেয়েছেন ৩৯ হাজার ৯৬১ ভোট।
০৯:৫৭ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাপ্ত ফলাফল
আওয়ামী লীগ জোট - ২৫৭
জাতীয় পার্টি - ২০
বিএনপি জোট - ৬
অন্যান্য - ৪
০৯:৪৩ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার
আনন্দ মিছিল না করার নির্দেশ প্রধানমন্ত্রীর
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার সম্ভাবনা দেখে দলের নেতাকর্মীদের কোনো ধরনের আনন্দ মিছিল না করার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
০৯:২২ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার
ফলাফল প্রত্যাখ্যান, পুনঃনির্বাচন দাবি ড. কামালের
কারচুপির অভিযোগ তুলে ফলাফল বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে ফের নির্বাচনের দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।বিএনপি জোটের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এ দাবি জানিয়েছেন।
০৮:৫১ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার
গোপালগঞ্জে বিপুল ভোটে বিজয়ী শেখ হাসিনা
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোট ১০৮টি কেন্দ্রের সবকটির ফলাফল পাওয়ার পর রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। ভোট গণনা শেষে জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, শেখ হাসিনাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। শেখ হাসিনার প্রাপ্ত মোট ভোট ২ লাখ ২৯ হাজার ৫৩৯।
০৮:২২ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার
ভোট বর্জন করলেন যারা
রোববার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। গুরুত্বপূর্ণ এ নির্বাচনে কেন্দ্র দখল, এজেন্টদের বের করে দেওয়াসহ বেশবিছু অভিযোগে ভোট বর্জন করেছেন ঐক্যফ্রন্টসহ বিভিন্ন দলের অর্ধশতাধিক প্রার্থী।
০৮:০০ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার
চলছে ভোট গণনা, শিগগির রেজাল্ট
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ। দেশের কোথাও কোথাও সহিংসতা, নাশকতা, কারচুপি, ভোট দিতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। তবে অধিকাংশ স্থানে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের আভাস পাওয়া গেছে। সরকার বিরোধী দল বিএনপির প্রায় পঞ্চাশেক প্রার্থী ভোট বর্জন করেছেন। বেশিরভাগ আসনেই আওয়ামী লীগ কর্মীদের উপস্থিতি দেখা গেছে।সহিংসতায় নিহতদের বেশির ভাগই আওয়ামী লীগের নেতাকর্মী। এছাড়া বিএনপি কর্মী ও সাধারণ ভোটারও নিহত হয়েছেন।ভোটগ্রহণ শুরু হওয়ার পর সকালে উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিয়েছেন
০৭:২৯ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণ : সিইসি
সারাদেশে দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোটের ‘সিচুয়েশন’ ভালো আছে। এ কথা জানালেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। তিনি বলেন, সারাদেশে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে।
০২:৫২ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার
নির্বাচনী সহিংসতায় ১২ জন নিহত
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শনিবার রাত থেকে আজ রোববার দুপুর পর্যন্ত ১২ জন নিহত হয়েছে। এদের অধিকাংশই বিএনপির কর্মী ও সমর্থক। তবে আওয়ামী লীগ দাবি করেছে বিএনপি-জামায়াত তাদের দুই কর্মীকে হত্যা করেছে। নিহতদের মধ্যে কুমিল্লায় ২, লক্ষ্মীপুরে ১, চট্টগ্রামের পটিয়ায় ১, রাঙ্গামাটিতে ১, রাজশাহীর মোহনপুরে ১, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ১ এবং টাঙ্গাইল ও বগুড়ার কাহালুতে একজন করে নিহত হয়েছে।
০২:১৯ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার
নৌকার জয় হবেই, ভোট দিয়ে বললেন শেখ হাসিনা
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নিজের ভোট দিয়ে আশা জানিয়ে বললেন, নৌকার জয় হবে, হবেই।
এ সময় তিনি বিজয়সূচক ‘ভি’ চিহ্ন দেখান। তবে প্রধানমন্ত্রী এ কথাও বললেন, নির্বাচনে যে ফলাফলই আসুন না কেন, তিনি ও তাঁর দল তা মেনে নেবেন।
০১:৫৮ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার
সরে দাঁড়ালেন সালমা ইসলাম
বর্তমান এমপি অ্যাডভোকেট সালমা ইসলাম ভোট জালিয়াতির অভিযোগে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
০১:৫০ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার
সুষ্ঠু ভোট হলে জয়ের আশা ড. কামালের
ড. কামাল হোসেন বলেছেন, সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। তবে এখন পর্যন্ত যে খবরগুলো আসছে তা উদ্বেগজনক।তিনি বলেন, সকাল সকাল এত লোক ভোটে আসছে দেখে আমি উৎসাহিত হয়েছি। বয়স্ক লোকও ভোট দিতে আসছে।
০১:২৭ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার
ভোটযুদ্ধ শুরু
উৎসব পরিবেশে সারা দেশে শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। আজ ৩০ ডিসেম্বর রোববার সকাল ৮টা থেকে একযোগে সারাদেশের ২৯৯টি আসনে ভোট শুরু হয়। কোনো বিরতি ছাড়াই চলবে বিকেল ৪ টা অব্দি।
এবার নির্বাচনে মোট ভোটার প্রায় ১০ কোটি ৩৮ লাখ। এরমধ্যে ৫ কোটি ২৩ লাখ পুরুষ এবং ৫ কোটি ১৪ লাখ নারী ভোটার। এসব ভোটারদের ভোট নেয়ার জন্য ৪০ হাজার ৫১টি ভোট কেন্দ্র ও এসব কেন্দ্রের মধ্যে দুই লাখ পাঁচ হাজার ৬৯১টি ভোটকক্ষ প্রস্তুত করে নির্বাচন কমিশন।
১০:৪৪ এএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার
ভোটের আগের রাতে যুবলীগ কর্মী খুন
ভোটের আগের রাতে চট্টগ্রামের পটিয়ায় হামলা চালিয়ে খুন করা হলো যুবলীগের এক কর্মীকে। বিএনপি কর্মীদের হামলায় সরকার সমর্থক ওই যুবক নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। নিহতের নাম দ্বীন মোহাম্মদ (৩৫)। কুসুমপুরা ইউনিয়নের গুরনখাইন এলাকায় তার বাড়ি।
১১:৩৯ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার
মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ক্ষমতায় দেখতে চায় ৬০ভাগ তরুণ
শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার লক্ষ্যে এবার শতকরা ৬০ ভাগ তরুণ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ক্ষমতায় দেখতে চায় বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। গোলটেবিল আলোচনায় তিনি বলেন, গত দশ বছরে প্রযুক্তি, অর্থনীতি ও সামাজিক নানা ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতিকে বিবেচনা করে তরুণ প্রজন্ম আবারো মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ক্ষমতায় আনবে।
১১:২৫ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার
ভোট নিয়ে ফেসবুকে এলেন সোহেল তাজ
ভোট নিয়ে কথা বললেন তানজিম আহমদ সোহেল তাজ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন আজ শনিবার সন্ধ্যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ফেসবুকে পোস্ট দিয়েছেন। বলেছেন, আজকে আমাদের সকলের প্রত্যাশা যে এই নির্বাচনের মাধ্যমে যেন আমরা সেই কাঙ্ক্ষিত স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারি, সবার জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে।
১০:৪৫ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার
ভোটের আগে দেশবাসীকে ‘খালেদার বার্তা’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ‘পাহারা দিতে’ বিএনপি নেতাকর্মী-সমর্থকদের আহ্বান জানিয়েছেন বেগম খালেদা জিয়া। কারাগার থেকে পাঠানো বার্তায় তিনি বলেন, ‘আগামীকাল (রোববার) আপনাদের সুযোগ আসবে স্বৈরশাসকদের হাত থেকে মুক্তিলাভের
১০:১৭ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার
ফল না নিয়ে কেন্দ্র ছাড়বেন না:রিজভী
সব হুমকি-ধমকি ও ভয়ভীতি উপেক্ষা করে দলে দলে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
০৯:২৪ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার
শেষ পর্যন্ত ভোটকেন্দ্রে থাকার আহ্বান শেখ হাসিনার
আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সর্বস্তরের নেতা-কর্মীসহ প্রার্থীদের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্রে অবস্থান করার আহবান জানিয়ে বলেছেন, যদি জাতীয় ঐক্যফ্রন্ট বা বিএনপি নির্বাচন বয়কটের ঘোষণাও দেয় তবুও আপনারা বিভ্রান্ত হবেন না।
তিনি বলেন, ‘আমি সবাইকে সাবধান করে দিচ্ছি বিএনপি-জামাতের একটি চরিত্রই রয়েছে নির্বাচনের মাঝপথেই তারা ঘোষণা দিতে পারে নির্বাচনে আমরা অংশ নিব না এবং আমরা নির্বাচন বয়কট করলাম।
০৯:১৩ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার
ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে চেষ্টা করেছিল বিএনপি: ফখরুল
ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে আগ্রহী বিএনপি। দেশটির সঙ্গে বিভিন্ন সময় সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছে দলটি। গেল আগস্টে প্রতিবেশি দেশটির ক্ষমতাসীন দল বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধবের সঙ্গে ব্যাংককে বৈঠক করার চেষ্টাও করেছিল বিএনপি
০৯:০৪ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮ শনিবার
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- জামিন পেলেন তানজিন তিশা
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম




























