ফেসবুকে ব্যক্তিগত মুহূর্তের ছবি দেয়া দম্পতিরা কী সুখী?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৩৯ ২৭ জুলাই ২০২৩
ফেসবুকে সঙ্গীর সঙ্গে একের পর সেলফি দিচ্ছেন কিংবা যেকোনো জায়গায় গিয়ে চেকইন স্ট্যাটাস। জীবনের নানা সময়ের সব ধরনের ছবি, ভিডিও কিংবা রিল আপলোড করছেন। হাসি-কান্না, বিয়ে কিংবা বিচ্ছেদ, ভালো থাকা অথবা মন্দ থাকা। এখন প্রশ্ন হচ্ছে: ফেসবুকে এসব ব্যক্তিগত মুহূর্তের ছবি দেয়া যুগলরা কি সুখী? অনেকে আবার সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ছবি দেখে ‘হ্যাপি কাপল’, ‘তোমরা ভীষণ সুখী’, বেস্ট কাপল’ ইত্যাদি কমেন্ট করেন।
তবে সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, যেসব যুগল একান্ত ব্যক্তিগত মুহূর্তের ছবি কিংবা ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ারে অভ্যস্ত, তারা আসলে ততটা সুখী নন। তাদের তুলনায় যারা নিজেদের ব্যক্তিগত মুহূর্তগুলোকে ‘ব্যক্তিগত’ রাখতে পারেন, সেসব যুগলের সমীকরণ বাস্তবে বেশ সুন্দর ও পোক্ত।
এ বিষয়ে প্রায় ৩০০ যুগলের ওপর সমীক্ষা চালিয়েছিলেন কানসাস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। যারা এই গবেষণায় অংশ নিয়েছিলেন তাদের ব্যক্তিগত জীবন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ে বেশ কিছু প্রশ্ন করা হয়। এসব প্রশ্নের উত্তর একত্র করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন গবেষকরা।
তাদের মতে, সামাজিক মাধ্যমে সুখী যুগলদের এমনসব ছবি দেখে বেশির ভাগ মানুষই নিজেদের সঙ্গে তুলনা করে ফেলেন, যা অনেক ক্ষেত্রে নিরাপত্তাহীনতা এবং ঈর্ষার কারণ হয়। মনোবিদেরা বলছেন, অন্যদের সুখী দেখা এমন ছবিগুলো একটি সুন্দর সম্পর্ক নষ্ট করতে পারে।
আসলে ‘পারফেক্ট রিলেশনশিপ’ বা ‘আদর্শ সম্পর্ক’র কোনো সংজ্ঞা হয় না। কেননা, প্রতিটি যুগলের সম্পর্কের সমীকরণ ভিন্ন। একেকজন একেকভাবে ভালো আছেন কিংবা সুখে থাকেন। তাই অন্যজনের আপনার ভালো থাকার উপায় বোঝা সম্ভব নয়। আর্থিক, সামাজিক অবস্থান বিবেচনায় একেকজনের কাছে সুখের সংজ্ঞা একেকরকম।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করলে সাইবার ক্রাইমের ঝুঁকি থাকে। ব্ল্যাকমেইলেরও কারণ হতে পারে এসব ছবি বা ভিডিও। অনেক সময় অসাধু ব্যবহারকারীরা এসব ছবি এডিট করে অপরাধমূলক কাজও করে। তাই সাবধান থাকাই ভালো। নিজের একান্ত মুহূর্তগুলো নিজেদের মধ্যে রাখাই শ্রেয়।
আপনার সম্পর্ক কেমন হবে সেটি অন্য কেউ বলে দিতে পারবে না। তাই চেষ্টা করুন নিজের মতো সুখে থাকার। অন্যের সঙ্গে তুলনা করে সুন্দর সম্পর্ক নষ্ট করবেন না।
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
















