যা খেলে ঘুম আসে, যা খেলে পালায়
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৩১ ২৯ জানুয়ারি ২০২৪
ভালো ঘুম হলে শরীর সতেজ থাকে। কর্মচঞ্চলতা বজায় থাকে। মেজাজ থাকে ফুরফুরে। তাই সুস্থতার জন্য নির্বিঘ্ন ঘুমের কোনো বিকল্প নাই। ভালো ঘুমের জন্য চাই ঠিকঠাক পরিবেশ। চাই মানসিক স্থিতিশীলতা। খাবারদাবারের প্রভাবও পড়ে ঘুমের ওপর।
অনেকের ভাত খাওয়ার পর ঝিমুনি আসে। অনেকের আবার চা-কফি খেলে ঘুমভাব কেটে যায়। এর বাইরেও কিন্তু বেশ কিছু খাবার আছে, যেগুলোর প্রভাব পড়ে ঘুমের ওপর। তবে মনে রাখতে হবে- ঘুমের ওপর খাবারের এই প্রভাব ব্যক্তিভেদে কমবেশি হয়ে থাকে।
ঘুমের শত্রু যেসব খাবার-
১.ক্যাফেইনসমৃদ্ধ খাবার-
চা-কফিতে ক্যাফেইন থাকে। এমনকি ‘ডিক্যাফিনেটেড’ হিসেবে চিহ্নিত হলেও তা পুরোপুরি ক্যাফেইনমুক্ত হয় না। গ্রিন টি কিন্তু ক্যাফেইনমুক্ত নয়। এ ছাড়া নানা খাবারে ক্যাফেইন থাকে। চকলেট, তিরামিসু ও ‘এনার্জি ড্রিংক’ হিসেবে পরিচিত পানীয় ক্যাফেইনের উৎস।
২. মসলাদার খাবার-
মসলাদার খাবারে অ্যাসিডিটি হতে পারে। বুক জ্বালাপোড়ার মতো অস্বস্তিকর সমস্যায় ভোগার ফলে প্রশান্তির ঘুম থেকে বঞ্চিত হতে পারেন আপনি।
৩. ভারি খাবার, চর্বিযুক্ত খাবার-
রাতে ভারি খাবার খেলে ঘুম আসতে দেরি হতে পারে। চর্বিযুক্ত খাবার বেশি খেলে ঘুম হালকা হতে পারে; একবার ঘুম ভেঙে গেলে আর সহজে ঘুম না-ও আসতে পারে। যারা চর্বিযুক্ত খাবার বেশি খান, তাদের ঘুমের সময়কাল কমে যেতে পারে।
৪. মিষ্টি, ফাস্টফুড এবং অতিমাত্রায় প্রক্রিয়াজাত (আলট্রা-প্রসেসড) খাবার-
এসব খাবার বেশি খেলে ঘুম ঠিকঠাক না হওয়ার ঝুঁকি থাকে। তা ছাড়া এসব খাবারে ওজনও বাড়ে। আর ওজন নিয়ন্ত্রণে না থাকলে ঘুমে ব্যাঘাত ঘটতে পারে।
৫. অ্যালকোহল-
অ্যালকোহল খেলে দ্রুত ঘুম আসে। কিন্তু সেই ঘুম ঠিক ‘ভালো’ ঘুম নয়, বরং বিঘ্নিত ঘুম। বেশিমাত্রায় অ্যালকোহল গ্রহণ করলে ঘুম ভেঙে যায় আগেভাগে।
ভালো ঘুমের জন্য যেসব খাবার-
১. কাঠবাদাম-
কাঠবাদাম মেলাটোনিনের উৎস। ঘুমের হরমোন মেলাটোনিন, যা আমাদের দেহঘড়িকে নিয়ন্ত্রণ করে। এতে আরও আছে ম্যাগনেসিয়াম, যা ভালো ঘুমের জন্য প্রয়োজনীয় বলে গবেষণায় প্রমাণিত। তাই ভালো ঘুমের জন্য রাতে একমুঠো কাঠবাদাম খেতে পারেন।
২. সাদা ভাত-
ভাত বলতে আমরা সাধারণভাবে সাদা ভাতকে বুঝি, যা আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয় হুট করে। এর কারণে ঘুম ভালো হয়।
৩. ওটমিল-
ওটমিল খেলেও কিন্তু ঘুম আসতে পারে। এতেও আছে মেলাটোনিন।
৪. তেলযুক্ত মাছ-
তেলযুক্ত মাছে থাকে ভিটামিন ডি এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। ঘুমের আবেশ আনতে কাজে আসে এ দুটি উপাদান। ভালো ঘুমের জন্য রাতে তেলযুক্ত মাছ খাওয়ার অভ্যাস করতে পারেন।
৫. দুধ ও দই-
দুধ ও দই খেলেও ভালো ঘুম হয়। হালকা শরীরচর্চা করে এক গ্লাস দুধ কিংবা এক কাপ দই খেয়ে ঘণ্টাখানেক পর ঘুমাতে যাওয়ার অভ্যাস করতে পারেন। ভালো ঘুম হবে।
৬. কলা-
কলায় আছে ম্যাগনেসিয়াম। খনিজ উপাদানগুলোর মধ্যে ম্যাগনেসিয়াম এমন একটি উপাদান, যা পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করলে ঘুম ভালো হওয়ার সম্ভাবনা থাকে।
৭. ক্যামোমিল চা-
এতে আছে অ্যাপিজেনিন নামক উপাদান, যা অনিদ্রার বিরুদ্ধে লড়তে সক্ষম। গাঢ় ঘুমের জন্য ক্যামোমিল চা খেতে পারেন।
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
















