সবই ভুলে যাচ্ছেন, কারণগুলো জেনে নিন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৪৫ ১১ অক্টোবর ২০২৩
শরীর চাঙ্গা রাখতে কিন্তু বিভিন্ন ভিটামিনের ভূমিকা অনেক। ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন এ-এর বিষয় আমরা অল্প বিস্তর সতর্ক হলেও ‘ভিটামিন বি১২’ সম্পর্কে অনেকেরই কোনো ধারণা নেই। অথচ দেহের জন্য অপরিহার্য উপাদানগুলোর মধ্যে এই ভিটামিনটি অন্যতম। রক্তের গঠন ও স্নায়ুতন্ত্র সঠিক ভাবে কাজ করার জন্য এই ভিটামিনের প্রয়োজন হয়।
কিন্তু মানবদেহ এই ভিটামিন সরাসরি উৎপাদন করতে পারে না। এর জন্য আমাদের নির্ভর করতে হয় যথাযথ খাবার ও ফুড সাপ্লিমেন্টের উপর। বিশেষ করে নিরামিষাশীদের মধ্যেই এই ভিটামিনের ঘাটতি দেখা যায়। কারণ এটি ‘প্লান্ট বেসড ভিটামিন’ নয়। শরীরে ভিটামিন বি১২-এর ঘাটতি তৈরি হলে অ্যানিমিয়া, ডায়ারিয়া, পেপটিক আলসার, কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা হতে পারে। এই ভিটামিনের ঘাটতির কারণে লোপ পায় স্মৃতিশক্তি লোপ পায়।
জেনে নিন কোন কোন কাজে লাগে এই ভিটামিন?
১. রক্তকণিকা ও কোষ তৈরিতে সাহায্য করে, অ্যানিমিয়ার ঝুঁকি কমায়।
২. ডিএনএ ও জিনগত উপাদান তৈরিতে সাহায্য করে।
৩. হাড় ভালো রাখতে সাহায্য করে, অস্টিওপোরেসিসের ঝুঁকি কমায়।
৪. চুল, নখ ও ত্বক ভালো রাখে।
৫. মানসিক অবসাদ কমাতেও এই ভিটামিনের ভূমিকা রয়েছে।
এই ভিটামিনের অভাবে শরীরে বেশ কিছু উপসর্গ দেখা দিতে পারে —
১. ভিটামিন বি১২ শরীরে স্নায়ুর কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। তাই এই ভিটামিনের ঘাটতি হলে পায়ে ঝিঁঝি ধরার মতো সমস্যা হয়। এছাড়া, দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকলে অনেকের পা অসাড় হয়ে যায়, এটিও কিন্তু শরীরে বি১২ ভিটামিনের ঘাটতির লক্ষণ।
২. শরীরে ক্লান্তিভাব, যে কোনো কাজ করার প্রতি অনীহাও এই ভিটামিনের অভাবের কারণেও হতে পারে। এই ভিটামিনের ঘাটতির কারণে স্মৃতিশক্তি লোপ পায়। অকালেই সব ভুলে যাচ্ছেন? কিছুই মনে থাকছে না? তাহলে সতর্ক হোন।
৩. এছাড়া নিশ্বাস নিতে অসুবিধা, ত্বক বিবর্ণ হয়ে যাওয়া, হৃদস্পন্দন বেড়ে যাওয়াও কিন্তু শরীরে ভিটামিন বি১২-এর অভাবের লক্ষণ।
৪. শরীরে ভিটামিন বি ১২-এর ঘাটতি হলে শরীর ত্বক প্রাথমিকভাবে বিবর্ণ দেখায়। জন্ডিস কিংবা অ্যানিমিয়ার ঝুঁকি বাড়ে।
৫. মুখে ঘন ঘন আলসার হলেও সতর্ক হোন। এটিও কিন্তু শরীরে ভিটামিন বি ১২-এর ঘাটতির লক্ষণ হতে পারে।
নিরামিষ খাবারে এই ভিটামিনের পরিমাণ কিছুটা কম থাকে। প্রাণিজ খাবারে অপেক্ষাকৃত বেশি পরিমাণে ভিটামিন বি১২ থাকে। ডিম, বিভিন্ন ধরনের মাংস ও মেটে, সামুদ্রিক মাছের মতো খাবার ভিটামিন বি১২-এর সমৃদ্ধ উৎস। প্রাণিজ প্রোটিনের মধ্যে রেড মিট, মুরগির মাংস, সামুদ্রিক মাছ, দুধ, দই, ছানা ও ডিমে ভালো মাত্রায় এই ভিটামিন পাওয়া যায়।
(সচেতনতার উদ্দেশ্যে লেখা এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে ভারতীয় এক সংবাদমাধ্যমে। কোনো ক্রনিক অসুখ থাকলে সিদ্ধান্ত নেয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।)
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
















