বিজয় দিবস: জাতীয় পতাকার আদলে সেজেছে সংসদ ভবন
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় সংসদে বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে। জাতীয় পতাকার আদলে সেজেছে সংসদের দক্ষিণ প্লাজা।
০৯:৪১ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৯ রোববার
১০ হাজার ৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ
বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী ১০ হাজার ৭৮৯ রাজাকারের প্রাথমিক তালিকা প্রকাশ করলো সরকার। রোববার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা
০১:৩১ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৯ রোববার
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার, আলবদর, আলশামস সম্মিলিতভাবে বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে। মুক্তিযুদ্ধের শেষলগ্নে ১০ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যার মধ্য দিয়ে পুরো জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিল হানাদার বাহিনী। ঘাতকদের হাতে শহীদ দেশের সেইসব সূর্যসন্তানদের স্মরণে ১৪ ডিসেম্বর পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দু’দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের।
০৭:৫২ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
পরাজয় নিশ্চিত, পাকিদের নির্মম হত্যাযজ্ঞ
পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি বাহিনী তাদের এ দেশীয় দোসর রাজাকার, আল বদর ও আল শামস বাহিনীর সদস্যদের প্রত্যক্ষ সহযোগিতায় ঠাণ্ডা মাথায় এ গণহত্যা চালায়। তাদের উদ্দেশ্য ছিল স্বাধীনতার পর বাংলাদেশ যাতে বুদ্ধিবৃত্তিকভাবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। মুক্তিযুদ্ধে বিজয়ের পর তাদের মরদেহ রাজধানীর রায়েরবাজার ও মিরপুরসহ বিভিন্ন বধ্যভূমিতে পাওয়া যায়।
১১:৪০ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
সিরাজগঞ্জের ভূঞাগাঁথি সেতুতে ফাটল, নাটোর হয়ে চলাচলের পরামর্শ
ঢাকা-দিনাজপুর মহাসড়কে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁথি সেতু দেবে যাওয়ায় ভারী যানবাহন না চালাতে পরামর্শ দিয়েছেন হাইওয়ে পুলিশ।
০৬:৫২ পিএম, ১২ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ব্যবহার চান হাইকোর্ট
আগামী ১৬ ডিসেম্বর থেকে রাষ্ট্রের সর্বস্তরে ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান হিসেবে ব্যবহারে হাইকোর্ট অভিমত দিয়েছেন। ‘জয় বাংলা’কে কেন জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হবে না
০৭:১২ পিএম, ১০ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার
বাংলায়ও রায় লেখার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব নাগরিকেরই ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। শান্তি ও উন্নয়নের জন্য আইন, নির্বাহী ও বিচার বিভাগের সমন্বয়ের বিকল্প নেই।
তাই ইংরেজির পাশাপাশি বাংলায়ও মামলার রায় লেখার বিষয় বিবেচনার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিচার বিভাগীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান শেখ হাসিনা।
০৬:৪৩ পিএম, ৭ ডিসেম্বর ২০১৯ শনিবার
মুক্তিযোদ্ধাদের অসচ্ছল থাকা রাষ্ট্রের জন্য লজ্জার
মুক্তিযোদ্ধাদের অসচ্ছল থাকাটা রাষ্ট্রের জন্য লজ্জার। এমনি মন্তব্য করলেন হাইকোর্ট। আদালত বললেন, মুক্তিযোদ্ধা ভাতা তাদের জন্য করুণা নয়, এটা তাদের অধিকার। মঙ্গলবার মুক্তিযোদ্ধাদের বিষয়ে এক মামলার শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ মন্তব্য করেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত জানান, রায় ঘোষণাকালে আদালত বলেছেন, ‘যথাসম্ভব সশরীরে হাজির হয়ে’ মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই করতে হবে। যদি কোনও মুক্তিযোদ্ধাকে গেজেট থেকে বাদ দিতে হয়, তাহলে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করতে হবে। নোটিশ দিয়ে তাদের বক্তব্য শোনারও নির্দেশনা দিয়েছেন আদালত। একইসঙ্গে আদালত ৯০ দিনের মধ্যে রিটকারী ২০৮ মুক্তিযোদ্ধাকে গেজেটভুক্ত করার নির্দেশ দেন।
১০:২৫ পিএম, ৩ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার
রাজশাহীর নোম্যান্সল্যান্ডে বিএসএফ’র চৌকি, আতঙ্ক
রাজশাহীর গোদাগাড়ী সীমান্তের নোম্যান্সল্যান্ডের (জিরোলাইন) ওপরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি অস্থায়ী চৌকি স্থাপন নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে
০৮:২৬ পিএম, ২ ডিসেম্বর ২০১৯ সোমবার
প্রধানমন্ত্রীর দু’টি আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড পুরস্কার গ্রহণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিযোগাযোগ খাত ও ডিজিটাইজেশনে বাংলাদেশের সাফল্যের স্বীকৃতি হিসেবে আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড ২০১৯-এর দুটি পুরস্কার গ্রহণ করেছেন।
০৯:২১ পিএম, ২৫ নভেম্বর ২০১৯ সোমবার
এটিএম বুথে জাল নোট পেলে কী করবেন
টাকা তোলার জন্য এটিএম বুথগুলোকে সবচেয়ে নির্ভরযোগ্য মনে করা হয়। তবে মাঝে মধ্যে এখান থেকেও জাল নোট পাওয়া যায়। অবশ্য ব্যাংকের কাছে বিষয়টি প্রমাণ
০৮:৫২ পিএম, ২২ নভেম্বর ২০১৯ শুক্রবার
পেঁয়াজ-লবণ নেই বলে গুজব ছড়াচ্ছে একটা গোষ্ঠী : প্রধানমন্ত্রী
গুজব ছড়িয়ে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা সৃষ্টির কড়া সমালোচনা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপপ্রচারে কান না দিতে আহ্বান জানালেন দেশবাসীর প্রতি। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে এক অনুষ্ঠানে তিনি বললেন, মাঝে মাঝে আমরা দেখি কিছু অপপ্রচার চালিয়ে বিভ্রান্তির সৃষ্টি করা হয়। আমি সবার কাছে একটা কথা বলব - অপপ্রচারে কান দেবেন না।
০১:৩৫ পিএম, ২১ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার
লবণ নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান
লবণ নিয়ে ছড়ানো গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছে সরকার।
মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,
০৬:৫৩ পিএম, ১৯ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
বন্ধুর বিয়েতে পেঁয়াজ উপহার, ফেসবুকে ভাইরাল
নারায়ণগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠানে নবদম্পতিকে পেঁয়াজ উপহার দিয়ে তুমুল আলোচনা সৃষ্টি করেছে বরের বন্ধুমহল। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন চলছে ব্যাপক আলোচনা।
০৮:০৭ পিএম, ১৭ নভেম্বর ২০১৯ রোববার
ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় ত্রাণ-পুনর্বাসনসহ সর্বাত্মক প্রস্তুতি
ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অতিপ্রবল এই ঝড় আঘাত হানার আগে শনিবার দুপুরে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় শ্রমিক লীগের সম্মেলনে তিনি একথা জানান। প্রধানমন্ত্রী বলেন, এই ঝড় মোকাবেলা করার জন্য, মানুষকে রক্ষার জন্য সব ধরনের প্রস্তুতি আমাদের নেয়া আছে। এমনকি ঝড় পরবর্তী রিলিফ কার্যক্রম যাতে চালানো যায়, সে ব্যবস্থাও আমরা নিয়েছি।
০৬:১৮ পিএম, ৯ নভেম্বর ২০১৯ শনিবার
দুর্নীতির অভিযোগ প্রমাণে ব্যর্থ হলে অভিযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে তোলা দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে না পারলে অভিযোগকারীদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে। বললেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
০৫:১৮ পিএম, ৭ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার
ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু
বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
০৭:২২ পিএম, ৬ নভেম্বর ২০১৯ বুধবার
সাকিবের পাশে থাকবে বিসিবি : প্রধানমন্ত্রী
বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি সাকিব আল হাসানের পাশেই থাকবে। তবে আইসিসি তার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বেশি কিছু করার থাকবে না। জানালেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ন্যাম শীর্ষ সম্মেলনের অভিজ্ঞতা জানাতে মঙ্গলবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নে সরকারপ্রধানের এ মন্তব্য আসে।
০৫:৩০ পিএম, ২৯ অক্টোবর ২০১৯ মঙ্গলবার
আগামী বছর সরকারি ছুটি ২২ দিন
২০২০ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে এ তালিকা অনুমোদন দেয়া হয়।
সাধারণ ও নির্বাহী আদেশে চলতি বছর মোট ছুটি ২২ দিন। এর মধ্যে ৮ দিন সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। আগামী বছরও একই থাকতে পারে।
বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য দেন।
তিনি বলেন, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসে ১৪ দিন সাধারণ ছুটি থাকবে। এর মধ্যে ৩ দিন সাপ্তাহিক ছুটির দিন (শুক্র ও শনিবার) ।
এছাড়া বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসে ৮ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
০৫:৫০ পিএম, ২৮ অক্টোবর ২০১৯ সোমবার
ভোলার ঘটনায় ধৈর্য ধরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
ভোলার বোরহানউদ্দিনে পুলিশ-জনতার সংঘর্ষে ৪জন নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
০৮:১৮ পিএম, ২১ অক্টোবর ২০১৯ সোমবার
বিজিবি-বিএসএফের গোলাগুলি, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহী সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে গোলাগুলির বিষয়টিকে ভুল ‘বোঝাবুঝি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা’ হিসেবে বর্ণনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি জানিয়েছেন, দুই বাহিনীর মহাপরিচালকদের মধ্যে আলোচনার মধ্যে দিয়েই এর সুরাহা হবে।
মন্ত্রী বলেন, পদ্মায় ভারতীয় জেলেদের ইলিশ ধরা নিয়ে জটিলতার পর যে বিএসএফ সদস্যরা এসেছিল, তারা পতাকা বৈঠকের অপেক্ষা না করে চলে যাওয়ার সময় ‘উভয়পক্ষের মধ্যে গোলাগুলির’ ওই ঘটনা ঘটে এবং তাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর একজন সদস্য নিহত হন।
০৬:১৭ পিএম, ১৮ অক্টোবর ২০১৯ শুক্রবার
শিক্ষক, এমপি-মেম্বররাও এলাকায় থাকেন না
হাওরের চলমান উন্নয়ন ধরে রাখতে হলে এবং প্রতিযোগিতায় টিকে থাকতে হলে টেকসই আধুনিক শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই। বললেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রাতিষ্ঠানিক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশপাশি শিক্ষায় হাওরাঞ্চল অনেক এগিয়ে গেছে উল্লেখ করে শিক্ষার্থীদের উদ্দেশে আবদুল হামিদ বলেন, শুধু ভালো রেজাল্ট করলেই চলবে না, শিক্ষার গুণগত মান উন্নয়ন না হলে প্রতিযোগিতায় টিকে থাকা যাবে না। নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে বিসিএসের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় টেকা যায়। এজন্য শিক্ষকদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে।
১১:৫২ পিএম, ১৩ অক্টোবর ২০১৯ রোববার
দেশের স্বার্থ শেখ হাসিনা বিক্রি করে দেবে, এটা কখনও হতে পারে না
দেশের স্বার্থ শেখ হাসিনা বিক্রি করে দেবে, এটা কখনও হতে পারে না। ভারতের সঙ্গে গ্যাস নিয়ে চুক্তির বিষয়ে এ কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
০৬:৫৬ পিএম, ৯ অক্টোবর ২০১৯ বুধবার
শিগগির জিসানকে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ইন্টারপোলের তালিকায় থাকা দেশের শীর্ষ সন্ত্রাসী জিসানকে শিগগিরই দেশে ফিরে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনিস্টিউটে শারদীয় দুর্গোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। সনাতন সমাজ কল্যাণ সংঘ এ দুর্গোৎসবের আয়োজ করে।
০৮:৩৩ পিএম, ৪ অক্টোবর ২০১৯ শুক্রবার
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল



































