আইসক্রিম স্বাস্থ্যের জন্য ভালো নাকি খারাপ?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৫৬ ১ মে ২০২৩
গ্রীষ্মের এই দাবদাহে আইসক্রিমের স্বাদ নিতে কে-না চায়। কিন্তু আইসক্রিম নিয়ে স্বাস্থ্যগত অপকারিতার কারণে অনেকেই এড়িয়ে যান এটি। মজার বিষয় হচ্ছে, আইসক্রিম নিয়ে গবেষণায় জানা যায়, এতে স্বাস্থ্যগত উপকারিতাও রয়েছে। যদিও এসব নিয়ে দ্বিমত রয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
আইসক্রিম স্বাস্থ্যের জন্য ভালো নাকি খারাপ, কী বলছেন বিজ্ঞানীরা
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনের উষ্ণ আবহাওয়ায় আইসক্রিমপ্রেমীদের জন্য খুশির খবর দিয়েছেন এক মার্কিন জনস্বাস্থ্য ইতিহাসবিদ। তিনি জানান, কয়েক দশক ধরে চলা গবেষণায় ঠান্ডা ডেজার্টের স্বাস্থ্যগত উপকারিতা পাওয়া গেছে।
আটলান্টিক ম্যাগাজিনে প্রকাশিত নিবন্ধে ডেভিড মেরিট জনস লিখেছেন, ‘গত গ্রীষ্মে তিনি এ বিষয়ে কাজ শুরু করেন। ২০১৮ সালে হার্ভার্ডের এক ডক্টরাল ছাত্রের গবেষণার কথা শোনার পরই তিনি এ কাজে মনোনিবেশ করেন। ওই ছাত্রের গবেষণায় দেখা যায়, প্রতিদিন আধা কাপ (৬৪ গ্রাম) আইসক্রিম খাওয়া ডায়াবেটিস রোগীদের হার্টের ঝুঁকি কমায়।’
বিষয়টি নিয়ে অধিকতর গবেষণায় ডেভিড মেরিট জনস দেখতে পান, গবেষণাটি ২০ বছরের পুরোনো। মহামারি বিশেষজ্ঞ মার্ক পেরেইরা বলেন, ‘আমার কাছে এখনও এটির কোনো সঠিক উত্তর নেই।’
মার্ক পেরেইরা গবেষণায় দেখতে পান, আইসক্রিমসহ দুগ্ধজাত ডেজার্টগুলো অতিরিক্ত ওজনের লোকেদের মধ্যে ইনসুলিন-প্রতিরোধী সিনড্রোম বিকাশের সম্ভাবনাকে ব্যাপকভাবে হ্রাস করার সঙ্গে যুক্ত। তবে এর স্বাস্থ্যের উপকারিতাগুলো প্রচার করা হয়নি। বিজ্ঞানীরা মূলত দইয়ের স্বাস্থ্য উপকারিতার দিকে মনোনিবেশ করতে পছন্দ করেন।
আইসক্রিম হজমে বিঘ্ন ঘটায় এমন ধারণা আছে, কিন্তু সেটা কতখানি সত্য সেটি নিয়ে কিন্তু গবেষণা হয়নি। এর বিপরীতে আইসক্রিমের উপকারী অনেক দিক রয়েছে।
ডেভিড মেরিট জনস বলেন, আইসক্রিমের গ্লাইসেমিক সূচক বাদামি চালের চেয়ে কম এবং আইসক্রিমে দুগ্ধজাত পণ্যের যে উপকারী উপাদান সেটিও অক্ষুণ্ন থাকে। খাবারে কার্বোহাইড্রেটের পরিমাণ বোঝাতে গ্লাইসেমিক সূচক ব্যবহার করা হয়। অর্থাৎ, কোন খাবার কত দ্রুত রক্তে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারে সেটি নির্ধারণে একটি সূচক এটি।
তবে এসব গবেষণা মেনে এখনই নাক ডুবিয়ে আইসক্রিম খাওয়া শুরু করার পক্ষে একমত নন একাডেমিক পাবলিক হেলথ ডাক্তার ও কুইন মেরি ইউনিভার্সিটি লন্ডনের সিনিয়র ক্লিনিক্যাল লেকচারার জন ফোর্ড।
তিনি বলেন, ‘একজন একাডেমিক জনস্বাস্থ্য চিকিৎসক হিসেবে আমি এই গবেষণার ওপর ভিত্তি করে আরও আইসক্রিম খাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ব না। অন্যান্য অনেক সম্ভাব্য ব্যাখ্যা রয়েছে— এমন হতে পারে যে, হাঁটাহাঁটি কিংবা ব্যায়ামের পর লোকেদের ঠান্ডা হওয়ার জন্য আইসক্রিম খাওয়ার সম্ভাবনা বেশি অথবা এমন হতে পারে যে লোকেরা উচ্চ-ক্যালরির চকলেট কেক কিংবা অন্যান্য উচ্চমাত্রার চর্বিযুক্ত খাবারের বিকল্প ডেজার্ট হিসেবে আইসক্রিম বেছে নেয়।’
অ্যাস্টন মেডিকেল স্কুলের সিনিয়র লেকচারার এবং ডায়েটিশিয়ান ডা. ডুয়েন মেলর কোনো একটি নির্দিষ্ট খাবারের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে সতর্কতা অবলম্বন করেছেন এবং তিনি গবেষণার সম্ভাব্য ভুল সম্পর্কে সতর্ক করেছেন।
তিনি বলেন, ‘আমরা একটি একক খাবারের সঙ্গে স্বাস্থ্যের ওপর প্রভাব বা উপকারিতাকে যুক্ত করার চেষ্টা করি। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমরাতো বিভিন্ন ধরনের খাবার খাই। স্বাস্থ্যের উপকারের বিষয়টি আমাদের সম্পূর্ণ খাদ্যতালিকার সঙ্গে জড়িত।’
মেলোর অবশ্য স্বীকার করেছেন যে আইসক্রিমে ‘কিছু পুষ্টি উপাদান থাকতে পারে যা উপকারী হতে পারে’ যেমন—ক্যালসিয়াম এবং এটিতে কম গ্লাইসেমিক সূচক রয়েছে। তবে চিনি এবং ক্যালরির উপাদান থাকায় এটি ওজন বৃদ্ধির কারণ হতে পারে। সুতরাং সামগ্রিকভাবে আইসক্রিমকে স্বাস্থ্যকর খাবার হিসেবে বিবেচনা করা উচিত নয়।
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
















