গলায় বিঁধে যাওয়া মাছের কাঁটা সহজেই সরাবেন যেভাবে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:০১ ২৮ অক্টোবর ২০২৪
মাছ আমাদের সবারই খুব প্রিয়। সুপ্রাচীন একটি লোককথা আছে ‘মাছে-ভাতে বাঙালি’। মাছ ছাড়া বাঙালির আহার যেন এক বেলাও সম্পূর্ণ হয় না। তবে মাছ খাওয়ার সময় ছোট-বড় সবারই দুর্ঘটনাবশত গলায় কাঁটা আটকে যাওয়ার ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে সবাই কমবেশি পড়েছেন। তবে ততক্ষণাৎ করণীয় সম্পর্কে অনেকেই জানেন না।
অনেক সময় গলার কাঁটা দূর করতে বিড়ালের পা ধরতে হয়! কখনো আবার ওঝা-কবিরাজ দিয়ে ঝাড়-ফুঁকের মতো অপচিকিৎসার দ্বারস্থ হয়ে থাকেন অনেকেই। গলায় মাছের কাঁটা আটকে যাওয়া খুবই কষ্টকর। তাই এমন ঘটনা ঘটলে গলায় বিঁধে থাকা মাছের কাঁটা দূর করতে ঘরোয়া কিছু উপায় অনুসরণ করা যেতে পারে-
এক মুঠো ভাত খেয়ে নিন
গলায় মাছের কাঁটা আটকে গেলে বিচলিত হবেন না। এক মুঠো সাদা ভাত খেয়ে নিন। চিবিয়ে খাবেন না। চেষ্টা করুন একবারে গিলে খেতে। মাছের কাঁটাটি যদি ছোট ও নরম হয় তবে এর সঙ্গে বের হয়ে যেতে পারে। তাই তাড়াহুড়ো না করে এক মুঠো ভাত খেয়ে নিন।
অলিভ অয়েল খেতে পারেন
অলিভ অয়েলের নানাবিধ ব্যবহারের কথা জানেন নিশ্চয়ই। এটি যে গলায় মাছের কাঁটা ফুটলেও ব্যবহার করা যায় তা কি জানতেন? আপনার গলায় যদি মাছের কাঁটা বিঁধে যায় তবে অল্প অলিভ অয়েল খেয়ে নিতে পারেন। তবে সেই তেল যেন অবশ্যই ভক্ষণযোগ্য হয় সেদিকে খেয়াল রাখবেন। অলিভ অয়েল অন্যান্য তেলের চেয়ে পিচ্ছিল। তাই গলার কাঁটা দূর করতে এটি কার্যকরী হতে পারে।
গরম পানি ও লেবু
গলায় বিঁধে থাকা মাছের কাঁটা দূর করার জন্য ব্যবহার করতে পারেন গরম পানি ও লেবু। প্রথমে পানি গরম করে নিন। খুব বেশি গরম করার দরকার নেই, সহ্য করা যায় এতটুকু গরম করলেই হবে। এবার সেই পানিতে সামান্য অল্প লেবুর রস মিশিয়ে খেয়ে নিন। লেবুর অ্যাসিডিক ক্ষমতা গলায় আটকে থাকা কাঁটা সহজেই দূর করতে সাহায্য করবে।
ভিনেগার ব্যবহার
বাড়িতে ভিনেগার থাকলে সেখান থেকে অল্প নিয়ে পানিতে মিশিয়ে নিন। গলায় আটকে থাকা মাছের কাঁটা দূর করতে কাজ করবে ভিনেগার। তাই পানির সঙ্গে ভিনেগার মিশিয়ে খেয়ে নিলে উপকার পাবেন।
লবণের ব্যবহার
গলায় মাছের কাঁটা দূর করতে ব্যবহার করতে পারেন লবণও। তবে শুধু লবণ না খেয়ে পানির সঙ্গে মিশিয়ে খেতে পারেন। সেজন্য প্রথমে হালকা গরম পানি নিয়ে তার সঙ্গে অল্প লবণ মিশিয়ে নিন। এবার সেই পানি পান করুন। এতে গলায় বিঁধে থাকা মাছের কাঁটা সহজেই দূর হবে।
পবিত্র কুরআনে বর্ণিত দোয়া
আপনি পবিত্র হয়ে নিচের দোয়াটি বিসমিল্লাহসহ পড়ুন আর ঢোক গিলতে থাকুন অথবা হাতের আঙ্গুল দিয়ে আলতো করে মালিশ করবেন কাটা চলে না যাওয়া পর্যন্ত।
দোয়াটি হলো-
فَلَوْلَآ إِذَا بَلَغَتِ ٱلْحُلْقُومَ
উচ্চারণ: ‘ফালাওলা ইযা-বালাগাতিল হুলকুম।’
অর্থ: অতঃপর যখন কারো প্রাণ কন্ঠাগত হয়।
(সূরা: আল-ওয়াকিয়াহ (الواقعة), আয়াত: ৮৩)।
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
















