শাকিবের সঙ্গে দ্বন্দ্ব:অপুর আত্মবিশ্বাসী বার্তার জবাব দিলেন বুবলী
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:২৬ ২৫ মে ২০২৩
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান এবং অপু বিশ্বাসের মধ্যকার দাম্পত্য জীবন ও ছেলে আব্রাহাম খান বীরের কথা প্রায় সবারই জানা। এ অভিনেত্রীর সঙ্গে বিচ্ছেদের পর চিত্রনায়িকা শবনম বুবলী জানান, শাকিবের সঙ্গে বিয়ে হয়েছে তার। এরপর ছেলে শেহজাদ খান বীরকে একসঙ্গে প্রকাশ্যে আনেন শাকিব-বুবলী।
শাকিব-বুবলীর বিয়ে কিংবা দাম্পত্য জীবন নিয়ে শুরু থেকেই ছিল ধুম্রজাল। ছেলে বীরকে প্রকাশ্যে আনার পর থেকে বিভিন্ন সংবাদমাধ্যমে দেয়া বক্তব্যে ভিন্ন ভিন্ন মন্তব্য করেছেন তারা। একে অপরকে পাল্টা কঠোর কথাও বলেছেন সংবাদমাধ্যমের বরাত। সবশেষ গত ১৯ মে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নায়কের ওপর ক্ষোভ উগরে দেন বুবলী।
এ অভিনেত্রী সেখানে জানান, তিনি শাকিবের নামও উচ্চারণ করতে চান না। এছাড়া অভিনেতাকে নিয়ে কথা বলার সময় তার সাবেক স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাও টানেন বুবলী। অপু বিশ্বাসের নাম না নিয়ে তিনি বলেন, এখন আমার বিরুদ্ধে যেসব এলিগেশন আনা হচ্ছে, ২০১৭ সালে একইভাবে আরও একজনের বিরুদ্ধে এভাবে এলিগেশন এনেছিলেন শাকিব।
এসব ঘটনার মাঝে একদমই নীরবতা পালন করেন অপু বিশ্বাস। তবে মঙ্গলবার (২৩ মে) দুপুরে ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, ‘আত্মবিশ্বাসী নারী ঘৃণা ছড়ায় না।’ ঢালিউডে ক্যুইনের এ পোস্ট দেখে নেটিজেনদের ধারণা—বুবলীর নাম উল্লেখ না করলেও তাকে উদ্দেশ্য করেই এমনটা লিখেছেন শাকিবের সাবেক এ স্ত্রী।
এদিকে অপু বিশ্বাসের এ পোস্টের পরদিনই ফেসবুকে ব্যক্তিত্ব নিয়ে কথা বললেন বুবলী। বুধবার (২৪ মে) দুপুর দেড়টায় ফেসবুক ভেরিফায়েড পেজে বুবলী লেখেন, ‘আত্মসম্মান এবং ব্যক্তিত্ব নারীদের সেরা সৌন্দর্য।’ ‘বসগিরি’ সিনেমার এ পোস্টে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকারসহ কয়েকজন শোবিক তারকা ইতিবাচক মন্তব্য করেছেন। এছাড়া নেটিজেনরাও সহমত পোষণ করেছেন।
- ইসরায়েলসহ যে তিন কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
















