শীতকালে বাড়ে নিউমোনিয়ার প্রকোপ, সুস্থ থাকতে যেসব নিয়ম মেনে চলবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৫৩ ২ জানুয়ারি ২০২৩
শীতকালে সাবধানে না থাকলে যে সব অসুখ শরীরে হানা দেয়, নিউমোনিয়া সেই তালিকায় শীর্ষে রয়েছে। সঠিক সুরক্ষার অভাবে শিশু থেকে বয়স্ক— সকলেই পড়তে পারে নিউমোনিয়ার কবলে। মূলত ফুসফুসের সংক্রমণের কারণেই এই রোগ হয়। ফুসফুসে জল জমেও হতে পারে নিউমোনিয়া। অল্প থেকে ক্রমশ গুরুতর আকার ধারণ করতে শুরু করে এই রোগ।
ঠান্ডা লেগে বুকে শ্লেষ্মা জমে থাকার সূত্র ধরেই এই অসুখ ছড়ায়। তবে ঠান্ডা লাগলেই যে সকলের নিউমোনিয়া হবে, এমনও নয়। বরং যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাঁরাই এই রোগে বেশি আক্রান্ত হন। নিউমোনিয়ার প্রাথমিক ও প্রথম লক্ষণ অস্বাভাবিক জ্বর।
এই জ্বর ক্রমশ বাড়তে থাকা নিউমোনিয়ার অন্যতম উপসর্গ। সেই সঙ্গে কাশি, বুক এবং মাথায় হালকা ব্যথা। এই লক্ষণগুলি দেখলে অতি অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা জরুরি। কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল নিউমোনিয়া থেকে নিজেকে সুরক্ষিত রাখা। তার জন্য মেনে চলতে হবে কয়েকটি নিয়ম।
১) ঝুঁকি এড়াতে নিউমোনিয়ার টিকা নিয়ে রাখতে পারেন। বয়স এবং শারীরিক অবস্থার উপর নির্ভর করে নিউমোনিয়ার টিকা দেওয়া হয়। নিউমোনিয়ার টিকা দিয়ে রাখা জরুরি শিশুদেরও। টিকা দেওয়া থাকলে নিউমোনিয়া তো বটেই, সেই সঙ্গে শীতকালীন আরও নানা মরসুমি সংক্রমণের ঝুঁকিও কমানো সম্ভব।
২) বাইরে থেকে ফিরে হাত ধোয়ার অভ্যাস বজায় রাখুন। নিউমোনিয়া আটকানোর এর চেয়ে স্বাস্থ্যকর উপায় আর নেই। নিজেও সর্দি-কাশিতে ভুগলে বার বার হাত ধুয়ে নিন। হাতে কোনও রকম জীবাণু জমতে দেবেন না। হাত না ধুয়ে মুখ, চোখ, নাকে হাত দেবেন না। খেতে বসার আগেও ভাল করে সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন।
৩) ঠান্ডা লাগার ধাত যাঁদের রয়েছে, শীতে সব সময়ে গরম পোশাক পরে থাকার চেষ্টা করুন। খেয়াল রাখুন যাতে কোনও ভাবেই ঠান্ডা না লেগে যায়। গরম জল খান। রাতে বাইরে বেরোলেও মাথা, কান মাফলারে মুড়িয়ে রাখুন।
৪) প্রচুর পরিমাণে পানি পান করুন। নিজেকে আর্দ্র না রাখলে যে কোনও অসুখ হানা দেবে শরীরে। সারা দিনে অন্তত ৭-৮ গ্লাস পানি খান। গরম পানিও খেতে পারেন। গলাব্যথা হলে স্বস্তি পাবেন।
৫) স্বাস্থ্যকর খাবার খান। শীতকালে প্রচুর সবুজ শাকসব্জি পাওয়া যায় বাজারে। রোজের পাতে সেগুলি রাখুন। ফাইবার, ভিটামিন, কার্বোহাইড্রেটে সমৃদ্ধ খাবার শীতে অন্য রোগের সঙ্গে ল়ড়াই করার শক্তি জোগায়।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ










