শামির মায়ের পা ছুঁয়ে সালাম, প্রশংসায় ভাসছেন কোহলি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৪৬ ১০ মার্চ ২০২৫
ঠোঁট ছাপিয়ে পৌঁছেছিল গাল অবধি বিরাট কোহলির হাসি। শিরোপা উদযাপন করেছেন, রোহিত শর্মার সঙ্গে নেচেছেন। বাদ যায়নি আনুষ্কা শর্মার সঙ্গে গল্প করাও। ছবি তুলেছেন, দিয়েছেন সাক্ষাৎকারও। এতকিছু মাঝে মোহাম্মদ শামির মায়ের পা ছুঁয়ে নিয়েছেন আশীর্বাদ। এই নিয়েই চলছে কোহলির বন্দনা।
অথচ দিনটি তার জন্য খারাপই যেতে পারত। দলকে রক্ষা করতে এসে উল্টো বড় বিপদে ফেলে দিয়েছিলেন। তবে রোহিতের দুর্দান্ত ব্যাটিং আর মিডলের দৃঢ়তায় চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তোলে ভারত। দুবাইয়ে রোববার ফাইনাল শেষে ভারতের ক্রিকেটারদের পরিবারও নেমে পড়ে মাঠে। ওই সময় কোহলি সম্মান দিয়ে আদায় করে নেন সম্মান।
শিরোপা জয়ের পর কোহলি পরিবার নিয়ে উদযাপন করছিলেন। মাঠেই উল্লাসে যোগ দিয়েছিল শামির মা ও বোন। তাদের দেখতেই কোহলি এগিয়ে আসেন। মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেন শামি। তখনই কোহলি তার পা ছুঁয়ে আশীর্বাদ চান। পরে একসঙ্গে ছবিও তোলেন। ওই ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর থেকেই চলছে কোহলি স্তুতি।
ভারতীয় ক্রিকেটে তার নেতৃত্বগুণ ও অসাধারণ ব্যাটিং নৈপুণ্যের জন্য তিনি বরাবরই আলোচনায় থাকেন। তবে এদিন তার মানবিক দিক আরও একবার সবার সামনে তুলে ধরলো। ইনস্টাগ্রামে এক পোস্টে একজন লিখেছেন, ‘সম্মানিত ব্যক্তি সম্মান দিতে জানেন।’ অপরজন বলেছেন, ‘কোহলি দুর্দান্ত কাজটি করলেন। শিরোপা জেতার আনন্দ বেড়ে গেল।’ কোহলির পা ছুঁয়ে সালাম করার সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
বলা হয়, ‘তখনই ছেড়ে যাও, যখন সবাই তোমাকে চাইবে।’ কোহলিও কি সেই পথে হাঁটছেন। আনুষ্ঠানিকভাবে তেমন কিছু না জানালেও, কোহলি দিয়েছেন ছেড়ে যাওয়ার ইঙ্গিত।
অবসরের ইঙ্গিত দিয়ে কোহলি বলেছেন, ‘আমি সব তরুণ খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি। আমার অভিজ্ঞতা শেয়ার করেছি, বলেছি কীভাবে খেলতে হবে। যখন কেউ ক্রিকেট ছাড়তে চায়, তখন চাইবে ভালো জায়গায় দলকে রেখে ছাড়তে। দলে শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল সবাই গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। দল এখন ভালো জায়গায় রয়েছে।’ কথা উঠেছে, ভারতের তারকা ক্রিকেটার কি ক্রিকেট ছাড়ছেন? ছাড়লেও কবে—২০২৭ বিশ্বকাপ খেলবেন তো!
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- বিপাকে অজয়-কাজল
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
















