ভারতীয় ক্রিকেটারদের শাস্তির দাবি কপিল-আজহারের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:১১ ১২ ফেব্রুয়ারি ২০২০
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের স্নায়ুক্ষয়ী ফাইনালে বৃষ্টি আইনে শক্তিশালী ভারতকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ফলে প্রথমবারের মতো বিশ্বজয়ের আনন্দে মাঠে বুনো উল্লাস করেন টাইগার যুবারা। নিজেদের সামনে তাদের এ উদযাপন ভালোভাবে নিতে পারেননি ভারতীয় তরুণরা। আকবরদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন তারা। একপর্যায়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতিও করেন দুদলের খেলোয়াড়রা। মাঠে ক্রিকেটের চেতনাবিরোধী কর্মকাণ্ডের জন্য এরই মধ্যে সমালোচনার শিকার হয়েছেন তারা।
তবে তাতেই ক্ষান্ত হলেন না ভারতের সাবেক ক্রিকেটার কপিল দেব ও মোহাম্মদ আজহারউদ্দিন। অবশ্য বাংলাদেশের ক্রিকেটারদের আচরণের বিষয়টি এড়িয়ে গেছেন তারা। পক্ষান্তরে ভারতীয় ক্রিকেটারদের শাস্তি চেয়েছেন দুই কিংবদন্তি। এ জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে আর্জি জানিয়েছেন তারা।
১৯৮৩ সালে কপিলের অনন্য নেতৃত্বে বিশ্বকাপ জেতে ভারত। স্বভাবতই ক্রিকেটীয় স্পিরিট সম্পর্কে ভালোভাবেই জানেন তিনি। বিশ্বকাপজয়ী ভারতীয় তারকা বলেন, ভারতীয় যেসব ক্রিকেটার মাঠে এ রকম অসদাচরণ করেছেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই আমি। আশা করি, বিসিসিআই কঠোর পদক্ষেপ নেবে। প্রতিপক্ষ খেলোয়াড়দের হেয় করার খেলা নয় ক্রিকেট। আগ্রাসী মনোভাবকে আমি স্বাগত জানাই। এখানে ভুলের কিছু নেই। কিন্তু বিধ্বংসী মানসিকতা নিয়ন্ত্রণ করতে হবে। প্রতিদ্বন্দ্বিতার কথা বলে নম্রতা-ভদ্রতার সীমারেখা অতিক্রম করা যায় না। আমি বলতে চাই, তারা যা করেছে তা অগ্রহণযোগ্য ও অমার্জনীয়। আমি মনে করি, বোর্ড এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
ভারতের অন্যতম সফল অধিনায়ক আজহার। আচরণবিধি ভঙ্গ সম্পর্কে বেশ ভালোভাবেই অবহিত তিনি। সাবেক এ ক্যাপ্টেন বলেন, আমি বিসিসিআইকে ভারতীয় যুবাদের কঠিন শাস্তি দেয়ার কথা বলব। একই সঙ্গে তাদের সাপোর্টিং স্টাফরা কি শিক্ষা দিয়েছে, সেই সম্পর্কেও জানতে চাই। এখনই পদক্ষেপ নিতে হবে। আমি তো মনে করি, বেশ দেরি হয়ে গেছে। এ রকম অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ঘটনা জানার পরও বোর্ডের নিশ্চুপ থাকা উচিত হয়নি। খেলোয়াড়রা শৃঙ্খলা ভঙ্গ করেছে। উপযুক্ত শাস্তি দিতে হবে তাদের।
- যেসব কারণে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল
- যেসব উপায়ে ৩০ সেকেন্ডেই দূর হবে দুশ্চিন্তা
- আমুসহ শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দ্রুতই অভিযোগপত্র
- এলপিজির দামে বড় লাফ
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- শায়েস্তা খানের আমলে সত্যিই কি টাকায় ৮ মণ চাল পাওয়া যেত?
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- দৈনিক একটি কলা
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
















