শাবনূর-কনকচাঁপার ‘দুই দেহ এক প্রাণ’
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:২১ ২১ আগস্ট ২০২৩
না, এটি কোনো সিনেমার নাম নয়। এটি প্রথিতযশা সংগীতশিল্পী কনকচাঁপার মুখনিঃসৃত একটি উক্তি, যা তিনি নব্বই দশকের তুমুল জনপ্রিয় অভিনেত্রী শাবনূরকে নিয়ে করেছেন। ঢাকাই চলচ্চিত্রে এই সংগীত-অভিনয় জুটি অনেক কালজয়ী গান উপহার দিয়েছেন।
বর্তমানে লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে অনেকটা দূরেই আছেন শাবনূর। স্থায়ী আবাস গড়েছেন অস্ট্রেলিয়াতে। ব্যস্ততা কমেছে কনকচাঁপারও। আগের মতো রেকর্ডিং নিয়ে দৌড়ঝাঁপের বালাই নেই তার। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে গেছেন তিনি। সেখানেই দেখা হয়ে গেল শাবনূরের সঙ্গে।
রোববার (২০ আগস্ট) মধ্যরাতে কনকচাঁপা তার ফেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেন। যেখানে শাবনূরের সঙ্গে সাক্ষাতের সেই আনন্দঘন মুহূর্ত ধরা পড়ে। ক্যাপশনে তিনি লেখেন, ‘এবার অস্ট্রেলিয়া আসার পরে আপনারা অনেকেই বলেছিলেন আমি যেন শাবনূরের সঙ্গে দেখা করি। আজ শাবনূর এসেছিল আমার সঙ্গে দেখা করতে।’
কনকচাঁপার ভিডিও দেখে মুগ্ধ ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। কমেন্ট বক্সে তারা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দুজনকে। এক ফ্রেমে এই দুই তারকাকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত তাদের অনুরাগীরা।
ভিডিওতে দেখা যায়, ছেলে আইজানকে সঙ্গে নিয়ে কনকচাঁপার সঙ্গে দেখা করতে আসেন শাবনূর। এ সময় দৌড়ে এসে কনকচাঁপাকে জড়িয়ে ধরেন নায়িকা। বলেন, ‘আগে সালাম (পা ছুঁয়ে) করে নিই।’ শাবনূরকে বাধা দিয়ে বুকে জড়িয়ে নেন কনকচাঁপা। এরপর দুজন আড্ডায় মেতে ওঠেন। উঠে আসে পুরোনো দিনের আলাপ-সালাপ।
শাবনূর বলেন, ‘আমি এই খুশি ধরে রাখতে পারছি না। এত বছরে পরে দেখা, আমি ভাবতেও পারিনি। বাংলাদেশে থাকতেও তার সঙ্গে দেখা হয় না, সে অনেক ব্যস্ত। এখানে অস্ট্রেলিয়া এসে অবশেষে দেখা হয়ে গেল।’
কনকচাঁপা জানালেন, তিনি নিজেও ভীষণ আনন্দিত। শাবনূরের সঙ্গে তার সম্পর্ক আত্মিক। এই সংগীতশিল্পীর কথায়, ‘আমি এবং শাবনূর আজ খুবই আনন্দিত। অনেক আগে থেকেই অস্ট্রেলিয়ায় আসা-যাওয়া হয়। কিন্তু দেখা গেছে, আমি যখন অস্ট্রেলিয়ায় এলাম, তখন শাবনূর বাংলাদেশে। তো এবার অবশেষে সিনক্রোনাইজ হয়েই গেল। শাবনূর যতটা আনন্দিত, উত্তেজিত, আমারও ঠিক একই অবস্থা। আমার প্লেব্যাকের ৪০ বছরের ক্যারিয়ারে ৩৫টা বছর শাবনূরের সঙ্গে কাজ করেছি। আমাদের দুজনকে বলা যায়, দুই দেহ এক প্রাণ। আমার গান শাবনূরের ঠোঁটে পরিপূর্ণতা পেয়েছে। এর ক্রেডিট অবশ্য আমি শাবনূরকেই দিতে চাই।’
কথার ফাঁকেই সুরেলা কণ্ঠের জন্য কনকচাঁপার প্রশংসায় পঞ্চমুখ হন শাবনূর। তিনি বলেন, ‘আমি যখন আপুর কণ্ঠে পর্দায় অভিনয় করতাম, দর্শক ভাবত আমিই গাইছি।’ তার ক্যারিয়ারে এতগুলো জনপ্রিয় গান উপহার দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানান কনকচাঁপাকে। আড্ডা শেষে দুজন আবার ঘুরতে বেরিয়ে যান।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
















