অভিষেক-ঐশ্বরিয়া কত টাকার মালিক?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৪৫ ২২ ফেব্রুয়ারি ২০২০
বলিউডের অন্যতম জনপ্রিয় পরিবারের ছেলে অভিষেক বচ্চন। সেই পরিবারেরই বউ ঐশ্বরিয়া রায়। অধিকন্তু তারা নিজেরাও স্বমহিমায় ইন্ডাস্ট্রিতে পরিচিত। এ বলি জুটির সম্পত্তির পরিমাণ কত হতে পারে, তা অনুমান করতে পারেন?
২০০৭ সালে ঐশ্বরিয়া নামের সঙ্গে বচ্চন পদবিটা জুড়ে ফেলেন। অভিষেককে বিয়ে করেন তিনি। ‘ঢাই অক্ষর প্রেম কে’ ছবিতে তারা দুজনে একসঙ্গে অভিনয় করেন। এর পর থেকেই তাদের বন্ধুত্বের সূত্রপাত।
বন্ধুত্ব ক্রমশ গাঢ় হতে হতে বচ্চন পরিবারের সদস্য হয়ে যান ঐশ্বরিয়া। ২০১১ সালে অভিষেক এবং তার মেয়ে আরাধ্যার জন্ম হয়। এর পর থেকে সন্তানই তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
প্রতিবছর অভিষেক ও ঐশ্বরিয়া বচ্চন কত উপার্জন করেন জানেন? আর যৌথভাবেই বা তারা কত সম্পত্তির মালিক?
বলিউডের পাশাপাশি খেলাধুলোতেও পা দিয়েছেন অভিষেক। প্রো কবাডি লিগের ফ্রাঞ্চাইজির মালিক তিনি। তার দলের নাম জয়পুর পিঙ্ক প্যান্থারস।
এছাড়া জুনিয়র বি ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল টিমেরও অন্যতম মালিক বচ্চনপুত্র। তার ফুটবল টিমের নাম চেন্নাই এফ সি।
২০১৯ সালে রিপাবলিক ওয়ার্ল্ডে প্রকাশিত খবর অনুযায়ী, অভিষেকের সম্পত্তির পরিমাণ ২০০ কোটি টাকা। আর ফিনঅ্যাপ.কো.ইন অনুযায়ী, তার সম্পত্তির পরিমাণ ২০৬ কোটি টাকা। নায়কের বার্ষিক আয় ২০ কোটি টাকা।
একই বছর টাইমস নাও’তে প্রকাশিত তথ্য অনুযায়ী, এ সম্পত্তির বাইরে অভিষেকের একটা জাগুয়ার এক্সজে, মার্সিডিজ এস৫০০, বেন্টলে সিজিটি, রেঞ্জ রোভার ভোগ এবং মুম্বাইয়ের বান্দ্রায় একটা বিলাসবহুল অ্যাপার্টমেন্ট আছে।
অন্যদিকে ঐশ্বরিয়া একজন মডেল হিসেবে নিজের ক্যারিয়ার তৈরি করেন। ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড হন তিনি। পরে তার ক্যারিয়ার গ্রাফ ক্রমশ উপরের দিকে উঠেছে। বিশ্বব্যাপী একজন প্রভাবশালী তারকায় পরিণত হন অ্যাশ।
২০০৯ সালে ভারত সরকার এশিরিয়াকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন। তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী ২০০৩ সালে কান ফিল্ম ফেস্টিভ্যালে জুরি সদস্য হন।
টাইমস নাও ‘র রিপোর্ট অনুযায়ী, ঐশ্বরিয়ার মোট সম্পত্তির পরিমাণ ২৫৮ কোটি টাকা। তার বার্ষিক আয় ১৫ কোটি টাকা।
এছাড়া ঐশ্বরিয়ার আঙুলে একটা ৭০ লাখ টাকার আংটি আছে। আছে একটা মার্সিডিজ এস৫০০, বেন্টলে সিজিটি। এর বাইরে দুবাইয়ে স্যাচুয়ারি ফলস্-এ একটা ভিলা এবং মুম্বাইয়ের বান্দ্রায় একটা অ্যাপার্টমেন্ট আছে।
সবমিলিয়ে ঐশ্বরিয়া এবং অভিষেকের যৌথ সম্পত্তির পরিমাণ কত? দুজনে প্রায় ৫০০ কোটি টাকার মালিক।
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
















